1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল-০৪ হিজলা–মেহেন্দীগঞ্জে শাপলা কলি মার্কার লিফলেট বিতরণ - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
January 21, 2026, 7:54 pm
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
বরিশাল-৪ আসনে জামায়াতের গণসংযোগ: “একবার সুযোগ দিন, পরিবর্তন দেখে নিন” — অধ্যক্ষ মাওলানা আব্দুল জব্বার কাজিরহাট থানায় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইউপি সদস্য রিয়াজ খাঁ ডেভিড হান্ট অভিযানে গ্রেফতার।  মেহেন্দিগঞ্জ -হিজলা সীমান্তবর্তী মেঘনায় জেলের ট্রলারডুবিতে নিখোঁজ ৪! বরিশালে এলপিজি গ্যাসের কৃত্রিম সংকট, ভোগান্তিতে গ্রাহকরা বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে ভোরে ভূমিকম্পে কাঁপল ভোলা হাসপাতালের অপারেশন থিয়েটারে পিঠা বানাচ্ছেন নার্সরা পোস্টাল ব্যালটে ভোট দেবেন বরিশালের ৮৭ হাজার প্রবাসী নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে আবেদন অনলাইনে বেলস পার্কে বিএম কলেজ ও ববি শিক্ষার্থীকে জিম্মি করে ছিনতাই, পুলিশের সাথে ধস্তাধস্তি

বরিশাল-০৪ হিজলা–মেহেন্দীগঞ্জে শাপলা কলি মার্কার লিফলেট বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫
  • 143 Time View

রাসেল কবির // বরিশাল-০৪ (হিজলা–মেহেন্দীগঞ্জ) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী মো. আবু সাঈদ মুসা শাপলা কলি মার্কায় ভোট প্রার্থনা করে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৮টায় কাজিরহাট বাজারের ব্যবসায়ী ও স্থানীয় জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এসময় দোয়া কামনা করে শাপলা কলি মার্কার লিফলেট হাতে হাতে পৌঁছে দেন মুসা।

 

শিক্ষক ও তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত মো. আবু সাঈদ মুসা ১৯৮৭ সালে মেহেন্দীগঞ্জের লতা ইউনিয়নের চরউদয়পুর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মৃত এমদাদ হোসেন ভুইয়া ও মাতা মৃত শান্তনা বেগমের সন্তান তিনি। উদয়পুর মুসলিম আখন্দ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, একতা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি এবং বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। পরে বিএড ডিগ্রি অর্জন করে বর্তমানে সন্তোষপুর শের-ই-বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। পাশাপাশি তিনি এলএলবি শেষ পর্বের শিক্ষার্থী।

 

ব্যক্তিগত জীবনে মুসা দুই কন্যার জনক। তাঁর স্ত্রী একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। রাজনৈতিক জীবনে তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এবং বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় মুসা বলেন, “বরিশাল-০৪ এর উন্নয়নই আমার প্রধান লক্ষ্য। কৃষিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি, জেলেদের জীবনমান উন্নয়ন, নদী ভাঙন রোধ এবং আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে চাই। সুযোগ পেলে কাজিরহাট থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় রূপান্তরিত করতে নাগরিক সমাজকে সঙ্গে নিয়ে কাজ করবো।

 

তিনি আরও বলেন, “জাতীয় নাগরিক পার্টির ২৪ দফা বাস্তবায়নের মাধ্যমে ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গঠনই আমার অঙ্গীকার।” আগামী নির্বাচনে শাপলা কলি মার্কাকে বিজয়ী করে “গণভোট ও মৌলিক সংস্কার” বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ