1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
‘বাকসু’ নাম রক্ষা ও নির্বাচনের দাবিতে মহাসড়ক অবরোধ - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
January 16, 2026, 12:45 pm
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
বরিশাল-৪ আসনে জামায়াতের গণসংযোগ: “একবার সুযোগ দিন, পরিবর্তন দেখে নিন” — অধ্যক্ষ মাওলানা আব্দুল জব্বার কাজিরহাট থানায় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইউপি সদস্য রিয়াজ খাঁ ডেভিড হান্ট অভিযানে গ্রেফতার।  মেহেন্দিগঞ্জ -হিজলা সীমান্তবর্তী মেঘনায় জেলের ট্রলারডুবিতে নিখোঁজ ৪! বরিশালে এলপিজি গ্যাসের কৃত্রিম সংকট, ভোগান্তিতে গ্রাহকরা বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে ভোরে ভূমিকম্পে কাঁপল ভোলা হাসপাতালের অপারেশন থিয়েটারে পিঠা বানাচ্ছেন নার্সরা পোস্টাল ব্যালটে ভোট দেবেন বরিশালের ৮৭ হাজার প্রবাসী নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে আবেদন অনলাইনে বেলস পার্কে বিএম কলেজ ও ববি শিক্ষার্থীকে জিম্মি করে ছিনতাই, পুলিশের সাথে ধস্তাধস্তি

‘বাকসু’ নাম রক্ষা ও নির্বাচনের দাবিতে মহাসড়ক অবরোধ

  • প্রকাশের সময় : রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫
  • 122 Time View

সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্র সংসদের নাম ‘বাকসু’ বহাল রাখা ও অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ঘণ্টাব্যাপী বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে কলেজটির শিক্ষার্থীরা। রোববার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত বরিশাল-ঢাকা মহাসড়কের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন গোলচত্বরে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

 

পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। তবে তাদের দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তারা। আন্দোলনকারী শিক্ষার্থী কামরুল হাসান জানান, ‘বাকসু’ বিএম কলেজের ৭২ বছরের পুরোনো ঐতিহ্য। বরিশালের ছাত্র রাজনীতির ইতিহাস ‘বাকসু’।

 

হুট করে কেউ এসে ‘বাকসু’ নাম দাবি করবে তা আমাদের জীবন থাকতে হবে না। এই নাম নিয়ে তারা যদি টানাটানি সিদ্ধান্ত নেয় তাহলে বরিশালে তাদের অবাঞ্ছিত ঘোষণা করা হবে।

 

শিক্ষার্থী সুমি হক বলেন, দীর্ঘদিন ধরে আমরা ‘বাকসু’ নিয়ে আন্দোলন করছি। আজকে বাধ্য হয়ে ২ দফা দাবি নিয়ে মাঠে নেমেছি। দাবি আদায় করেই ঘরে ফিরব। শিক্ষার্থীদের এই অবস্থান কর্মসূচির কারণে নথুল্লাবাদ এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

 

এতে যাত্রী এবং পরিবহন শ্রমিকদের ভোগান্তিতে পড়তে হয়। পরে সেনাবাহিনী এবং পুলিশের হস্তক্ষেপে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ তুলে নেয় বলে জানিয়েছেন, বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার ওসি আল মামুনুল ইসলাম।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ