
মোঃ জুনায়েত হোসেন, লতা ইউনিয়ন প্রতিনিধি // মহান বিজয় দিবস উপলক্ষে বরিশালের কাজিরহাট থানাধীন ২নং লতা ইউনিয়নে বিজয় র্যালি ও একাত্তরের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী এবং সাবেক ছাত্রদল ও যুবদল নেতা মো. কামাল হাওলাদারের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টা ৩০ মিনিটে লতা ইউনিয়নের বাংলাবাজার থেকে একটি বিশাল বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাজিরহাট একতা ডিগ্রি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। পরে কলেজ প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় মো. কামাল হাওলাদার উপস্থিত দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে বিজয় দিবসের শুভেচ্ছা জানান এবং দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
এ কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিপুল সংখ্যক এলাকাবাসী অংশগ্রহণ করেন।
Leave a Reply