1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বুদ্ধিজীবী হত্যায় পাকিস্তানিরা যুক্ত ছিল না’, ববি শিক্ষকের বক্তব্য ভাইরাল - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
January 21, 2026, 7:35 pm
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
বরিশাল-৪ আসনে জামায়াতের গণসংযোগ: “একবার সুযোগ দিন, পরিবর্তন দেখে নিন” — অধ্যক্ষ মাওলানা আব্দুল জব্বার কাজিরহাট থানায় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইউপি সদস্য রিয়াজ খাঁ ডেভিড হান্ট অভিযানে গ্রেফতার।  মেহেন্দিগঞ্জ -হিজলা সীমান্তবর্তী মেঘনায় জেলের ট্রলারডুবিতে নিখোঁজ ৪! বরিশালে এলপিজি গ্যাসের কৃত্রিম সংকট, ভোগান্তিতে গ্রাহকরা বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে ভোরে ভূমিকম্পে কাঁপল ভোলা হাসপাতালের অপারেশন থিয়েটারে পিঠা বানাচ্ছেন নার্সরা পোস্টাল ব্যালটে ভোট দেবেন বরিশালের ৮৭ হাজার প্রবাসী নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে আবেদন অনলাইনে বেলস পার্কে বিএম কলেজ ও ববি শিক্ষার্থীকে জিম্মি করে ছিনতাই, পুলিশের সাথে ধস্তাধস্তি

বুদ্ধিজীবী হত্যায় পাকিস্তানিরা যুক্ত ছিল না’, ববি শিক্ষকের বক্তব্য ভাইরাল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫
  • 100 Time View

পাকিস্তানিরা নয়, বুদ্ধিজীবী হত্যায় যুক্ত ছিল পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, এ বিষয়ে কোনো সন্দেহ নেই’— এমন মন্তব্য করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক হাফিজ আশরাফ। এমনকি বুদ্ধিজীবীদের নিয়েও মন্তব্য করেছেন তিনি। বলেছেন, ‘আমাদের দেশের বুদ্ধিজীবীরা শুধু বুদ্ধি বিক্রি করে খায়।’

 

রোববার (১৩ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে হাফিজ আশরাফ এমন মন্তব্য করেন। তার ১ মিনিট ৪২ সেকেন্ডের এমন বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়েছে। ভিডিওতে হাফিজ আশরাফকে বলতে শোনা যায়, ‘আমাদের দেশের বুদ্ধিজীবীরা শুধু বুদ্ধি বিক্রি করে খায়, অমুক দল, তমুক দল।

 

অমুকের অনুসারী, তাদের মিথ্যা কথা বলে, মিথ্যাচার করে, জাতিকে বিভ্রান্ত করে জাস্ট নিজের পকেটে টাকা-পয়সা ঢোকায়। সেই বুদ্ধিজীবীরা হয়তো একাত্তর সালের সেই ১৪ ডিসেম্বর মরে নাই, এদের যারা মারছে, তাদের আরেকবার একটু দেখেন, ডেফিনেটলি (নিঃসন্দেহে) পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া মেরেছে— এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই।’ এ বিষয়ে সহযোগী অধ্যাপক হাফিজ আশরাফুল হক বলেন, ‘চব্বিশের বিপ্লবে ভারতীয় আধিপত্যবাদ ও নারকীয় তাণ্ডব আমাদের একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবীদের হত্যায় কারা জড়িত, সেই ইতিহাস পর্যালোচনার দাবি রাখে।

 

চব্বিশের বিপ্লবে যেভাবে ভারত আমাদের সন্তানদের হত্যা করে ফ্যাসিস্টের সহায়তায়, এই চোখে দেখা ইতিহাস ও একাত্তরের ইতিহাস বিকৃতির নানাবিধ কারণে আমাদের মনে প্রশ্ন জাগায়, ডেফিনেটলি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বুদ্ধিজীবীদের হত্যার সঙ্গে জড়িত কি না? এ ব্যাপারে গবেষণা হওয়া উচিত, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই।’ এ প্রসঙ্গে ববি উপাচার্য ড. মোহাম্মদ তৌফিক আলম কালবেলাকে বলেন, ‘এরকম কোনো বক্তব্য দিয়েছেন বলে আমি শুনিনি।

 

আমি ওখানে উপস্থিত ছিলাম, তিনি বিষয়টি অন্যভাবে বলেছেন। যারা ওখানে উপস্থিত ছিলেন, তারা সভা রেকর্ড করেছেন। পুরো বক্তব্য না শুনে বলা যাবে না।’

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ