1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভেঙে পড়া সেতুতে যোগাযোগ বিচ্ছিন্ন, চরম ভোগান্তিতে হাজারো মানুষ - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
January 21, 2026, 7:06 pm
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
বরিশাল-৪ আসনে জামায়াতের গণসংযোগ: “একবার সুযোগ দিন, পরিবর্তন দেখে নিন” — অধ্যক্ষ মাওলানা আব্দুল জব্বার কাজিরহাট থানায় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইউপি সদস্য রিয়াজ খাঁ ডেভিড হান্ট অভিযানে গ্রেফতার।  মেহেন্দিগঞ্জ -হিজলা সীমান্তবর্তী মেঘনায় জেলের ট্রলারডুবিতে নিখোঁজ ৪! বরিশালে এলপিজি গ্যাসের কৃত্রিম সংকট, ভোগান্তিতে গ্রাহকরা বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে ভোরে ভূমিকম্পে কাঁপল ভোলা হাসপাতালের অপারেশন থিয়েটারে পিঠা বানাচ্ছেন নার্সরা পোস্টাল ব্যালটে ভোট দেবেন বরিশালের ৮৭ হাজার প্রবাসী নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে আবেদন অনলাইনে বেলস পার্কে বিএম কলেজ ও ববি শিক্ষার্থীকে জিম্মি করে ছিনতাই, পুলিশের সাথে ধস্তাধস্তি

ভেঙে পড়া সেতুতে যোগাযোগ বিচ্ছিন্ন, চরম ভোগান্তিতে হাজারো মানুষ

  • প্রকাশের সময় : শুক্রবার, ডিসেম্বর ২৬, ২০২৫
  • 95 Time View

মোঃ জুনায়েত হোসেন, লতা ইউনিয়ন প্রতিনিধি::  মেহেন্দিগঞ্জ উপজেলার সন্তোষপুর নেছারিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সামনে এবং কাজিরহাট বাজারের পশ্চিম পাশে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সেতু ভেঙে পড়ায় যোগাযোগ ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে। চর সন্তোষপুর থেকে আসলি সন্তোষপুর সংযোগকারী এই সেতুটি প্রধান সড়কের অংশ হওয়ায় পারাপার বন্ধ হয়ে হাজারো গ্রামবাসী পড়েছেন চরম দুর্ভোগে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সংস্কার বা পুনর্নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। সম্প্রতি সেতুটি সম্পূর্ণভাবে ভেঙে পড়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে বিকল্প ঝুঁকিপূর্ণ পথে যাতায়াত করতে হচ্ছে।

এলাকাবাসী জানান, ভাঙা সেতু দিয়েই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াত করছে। বাজারের মালামাল পরিবহন ব্যাহত হওয়ায় ব্যবসায়ীদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয় জরুরি চিকিৎসার সময়। সেতু ভেঙে থাকায় অ্যাম্বুলেন্স বা কোনো যানবাহন গ্রামে প্রবেশ করতে পারে না, ফলে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়েছে।

ভুক্তভোগী এক বাসিন্দা বলেন, “এটি আমাদের এলাকার প্রধান চলাচলের পথ। সেতু ভেঙে যাওয়ায় পুরো এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দ্রুত সংস্কার না হলে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।”

এলাকাবাসীর একটাই দাবি—জনস্বার্থে বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত সেতুটির সংস্কার অথবা নতুন করে পুনর্নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। সেতুটি পুনর্নির্মাণ হলে যানবাহন চলাচল স্বাভাবিক হবে, শিক্ষার্থীরা নিরাপদে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবে এবং জরুরি রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হবে বলে মনে করেন স্থানীয়রা।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ