1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ নিহতের সংজ্ঞা বেড়ে ৮ - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
January 21, 2026, 7:39 pm
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
বরিশাল-৪ আসনে জামায়াতের গণসংযোগ: “একবার সুযোগ দিন, পরিবর্তন দেখে নিন” — অধ্যক্ষ মাওলানা আব্দুল জব্বার কাজিরহাট থানায় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইউপি সদস্য রিয়াজ খাঁ ডেভিড হান্ট অভিযানে গ্রেফতার।  মেহেন্দিগঞ্জ -হিজলা সীমান্তবর্তী মেঘনায় জেলের ট্রলারডুবিতে নিখোঁজ ৪! বরিশালে এলপিজি গ্যাসের কৃত্রিম সংকট, ভোগান্তিতে গ্রাহকরা বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে ভোরে ভূমিকম্পে কাঁপল ভোলা হাসপাতালের অপারেশন থিয়েটারে পিঠা বানাচ্ছেন নার্সরা পোস্টাল ব্যালটে ভোট দেবেন বরিশালের ৮৭ হাজার প্রবাসী নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে আবেদন অনলাইনে বেলস পার্কে বিএম কলেজ ও ববি শিক্ষার্থীকে জিম্মি করে ছিনতাই, পুলিশের সাথে ধস্তাধস্তি

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ নিহতের সংজ্ঞা বেড়ে ৮

  • প্রকাশের সময় : শুক্রবার, ডিসেম্বর ২৬, ২০২৫
  • 96 Time View

ঘন কুয়াশায় চাঁদপুরের হাইমচরের নীলকমল এলাকায় দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে যাত্রীদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ১টা থেকে ২টার মধ্যে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক বছির আলী।

 

বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার কবলে পড়া লঞ্চ দুটি হচ্ছে ঢাকামুখী এমভি জাকির সম্রাট-৩ এবং ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালমুখী অ্যাডভেঞ্চার-৯।

 

অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের যাত্রী জাহিদুল ইসলাম বলেন, ‘যে দুজন মারা গেছে তারা জাকির সম্রাট লঞ্চের যাত্রী। আমাদের লঞ্চের কোনো যাত্রী নিহত হয়নি। মারা যাওয়া যাত্রীরা লঞ্চের কিনারায় ছিল এবং লঞ্চে ধাক্কা লাগায় তারা নিজেদের সামলাতে পারেনি। তবে ঘটনার পর লঞ্চগুলো যে যার গন্তব্যে চলে যায়। আমি নিরাপদে ঝালকাঠি এসে পৌঁছেছি।

 

 

এ বিষয়ে বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক বছির আলী বলেন, ‘ঘন কুয়াশায় এ দুর্ঘটনা ঘটতে পারে প্রাথমিকভাবে ধারণা করছি। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। নিহতদের মরদেহ নিয়ে দুর্ঘটনার পর জাকির সম্রাট লঞ্চটি ঢাকা সদরঘাটে চলে গেছে।’

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ