
মেহেন্দিগঞ্জ সংবাদ ডেক্স// মহান বিজয় দিবস উপলক্ষে বরিশালের মেহেন্দিগঞ্জে বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ আনন্দ মিছিল বের করা হয়।
আনন্দ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সফল সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাজিব আহসান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন, উপজেলা বিএনপির সদস্য সচিব সিহাব আহমেদ সেলিম তালুকদার, মেহেন্দিগঞ্জ পৌর বিএনপির সভাপতি রিয়াজ শাহিন লিটন, পৌর বিএনপির সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোহেল তালুকদার।
এছাড়াও মিছিলে মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
আনন্দ মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীরা মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিজয় দিবসের চেতনায় দেশ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।
মহান বিজয় দিবস আমাদের গৌরবের দিন। গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি রাজপথে আন্দোলন চালিয়ে যাবে।
Leave a Reply