1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সংবাদ প্রকাশের পর অবশেষে সংস্কার হচ্ছে কাজিরহাট একতা ডিগ্রি কলেজের সামনে ঝুঁকিপূর্ণ ব্রিজ - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
January 21, 2026, 7:39 pm
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
বরিশাল-৪ আসনে জামায়াতের গণসংযোগ: “একবার সুযোগ দিন, পরিবর্তন দেখে নিন” — অধ্যক্ষ মাওলানা আব্দুল জব্বার কাজিরহাট থানায় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইউপি সদস্য রিয়াজ খাঁ ডেভিড হান্ট অভিযানে গ্রেফতার।  মেহেন্দিগঞ্জ -হিজলা সীমান্তবর্তী মেঘনায় জেলের ট্রলারডুবিতে নিখোঁজ ৪! বরিশালে এলপিজি গ্যাসের কৃত্রিম সংকট, ভোগান্তিতে গ্রাহকরা বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে ভোরে ভূমিকম্পে কাঁপল ভোলা হাসপাতালের অপারেশন থিয়েটারে পিঠা বানাচ্ছেন নার্সরা পোস্টাল ব্যালটে ভোট দেবেন বরিশালের ৮৭ হাজার প্রবাসী নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে আবেদন অনলাইনে বেলস পার্কে বিএম কলেজ ও ববি শিক্ষার্থীকে জিম্মি করে ছিনতাই, পুলিশের সাথে ধস্তাধস্তি

সংবাদ প্রকাশের পর অবশেষে সংস্কার হচ্ছে কাজিরহাট একতা ডিগ্রি কলেজের সামনে ঝুঁকিপূর্ণ ব্রিজ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫
  • 144 Time View

রাসেল কবির // মেহেন্দিগঞ্জ সংবাদে ঝুঁকিপূর্ণ ব্রিজের অবস্থা প্রকাশের পর অবশেষে কাজিরহাট একতা ডিগ্রি কলেজের সামনে অবস্থিত ব্রিজটির সংস্কারকাজ শুরু হয়েছে। বর্তমানে ব্রিজটির প্রায় তিন-চতুর্থাংশ সংস্কার সম্পন্ন হয়েছে বলে দেখা গেছে।

 

জানা গেছে, বরিশাল জেলার কাজিরহাট থানার লতা ইউনিয়নের কাজিরহাট বাজারের পশ্চিম প্রান্তে একতা ডিগ্রি কলেজের সামনে অবস্থিত এই ঢালাই ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। ব্রিজটির এক প্রান্ত দেবে যাওয়া, মাঝখানে বড় ফাটল ও হেলে যাওয়ার কারণে বছরের পর বছর ধরে চলাচলকারী সাধারণ মানুষ দুর্ঘটনার শিকার হয়ে আসছিলেন। ইতোমধ্যে শত শত মানুষ এ ব্রিজে দুর্ঘটনার কবলে পড়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

 

এই ব্রিজটি দুটি গ্রামের বাসিন্দা, একতা ডিগ্রি কলেজের শিক্ষার্থীসহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে দীর্ঘদিন ধরে এমন বেহাল অবস্থায় থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন কোনো নজর ছিল না।

 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ দিন ধরে ব্রিজটির সংস্কারকাজ চলছে। তবে পুরো ব্রিজের পূর্ণাঙ্গ সংস্কার হচ্ছে না। এ বিষয়ে ব্রিজ সংস্কারকাজের দায়িত্বে থাকা মো. ইদ্রিস মিয়া বলেন, “এই ব্রিজের কাজ আমি করছি। নির্ধারিত বাজেট অনুযায়ী আংশিক সংস্কার করা হচ্ছে।”

 

লতা ইউনিয়ন পরিষদের সদস্য মো. কামাল হোসেন হাওলাদার বলেন, “দীর্ঘ বছর ধরে ব্রিজটি এভাবে পড়ে ছিল, কেউ উদ্যোগ নেয়নি। আমি প্রায়ই ইউনিয়ন পরিষদের সভায় ব্রিজটির বিষয়টি তুলে ধরেছি। সংস্কার একান্ত প্রয়োজন ছিল। কিছুদিন আগে বাজেট আসার পর একজন ঠিকাদারের মাধ্যমে কাজ শুরু করা হয়েছে। তবে সম্পূর্ণ সংস্কারের জন্য আলাদা করে বাজেট পাস হয়নি।”

 

এলাকাবাসী দ্রুত ব্রিজটির পূর্ণাঙ্গ সংস্কারের দাবি জানিয়ে বলেছেন, আংশিক সংস্কারে ঝুঁকি পুরোপুরি কমবে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন তারা।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ