1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হিজলায় মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: ৫৭ ড্রেজার ও ট্রলারসহ ২০ জন আটক - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
March 11, 2026, 9:27 am
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেডিকেল টেকনোলজিস্টদের দাবি সংসদে তোলার আশ্বাস যাত্রাবাড়ীতে শ্রমিকদল কর্মীর পায়ের রগ কেটে হত্যা বাবাকে নিয়ে শ্বশুরবাড়িতে চুরি করতে গিয়ে ধরা খেলেন জামাই কাজিরহাটের বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে কামরুল ইসলাম ইদ্রিসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে সয়াবিনের আবাদ বেড়েছে, ইরি-বোরো ও রবি ফসল চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক কাজিরহাটের ভাসানচরে চেয়ারম্যান পদে আমির হোসেন আকনকে দেখতে চায় এলাকাবাসী পাতারহাট বন্দরের রাজলক্ষী হল সংলগ্ন ব্রিজের দুই পারের বেহাল দশা, চরম ভোগান্তিতে জনসাধারণ বরিশালে মোটরসাইকেল-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফায়ার ফাইটার নিহত বরিশালের নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমান মেহেন্দিগঞ্জে সম্মিলিত সাংবাদিক জোট এর নতুন কমিটি গঠন।।

হিজলায় মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: ৫৭ ড্রেজার ও ট্রলারসহ ২০ জন আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ডিসেম্বর ৩০, ২০২৫
  • 223 Time View

বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৫৭টি ড্রেজার, একটি স্টিল বডি ট্রলারসহ ২০ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন ইলিশা, কালীগঞ্জ ও হিজলার যৌথ উদ্যোগে বরিশালের হিজলা থানাধীন সওড়া সৈয়দখালি এলাকা সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় ৫৭টি ড্রেজার ও একটি স্টিল বডি ট্রলার জব্দ করা হয়।

 

 

তিনি আরও জানান, জব্দকৃত স্টিল বডি ট্রলার তল্লাশি করে ৪টি দেশীয় অস্ত্রসহ ২০ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ট্রলারসহ হিজলা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ড্রেজার মালিকদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

 

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং বালুখেকোদের হাত থেকে ফসলি জমি ও মানুষের আবাসস্থল রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ