1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হিজলা-মেহেন্দিগঞ্জ (বরিশাল-০৪) আসনে আগাম প্রতিযোগিতা আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
January 21, 2026, 7:44 pm
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
বরিশাল-৪ আসনে জামায়াতের গণসংযোগ: “একবার সুযোগ দিন, পরিবর্তন দেখে নিন” — অধ্যক্ষ মাওলানা আব্দুল জব্বার কাজিরহাট থানায় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইউপি সদস্য রিয়াজ খাঁ ডেভিড হান্ট অভিযানে গ্রেফতার।  মেহেন্দিগঞ্জ -হিজলা সীমান্তবর্তী মেঘনায় জেলের ট্রলারডুবিতে নিখোঁজ ৪! বরিশালে এলপিজি গ্যাসের কৃত্রিম সংকট, ভোগান্তিতে গ্রাহকরা বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে ভোরে ভূমিকম্পে কাঁপল ভোলা হাসপাতালের অপারেশন থিয়েটারে পিঠা বানাচ্ছেন নার্সরা পোস্টাল ব্যালটে ভোট দেবেন বরিশালের ৮৭ হাজার প্রবাসী নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে আবেদন অনলাইনে বেলস পার্কে বিএম কলেজ ও ববি শিক্ষার্থীকে জিম্মি করে ছিনতাই, পুলিশের সাথে ধস্তাধস্তি

হিজলা-মেহেন্দিগঞ্জ (বরিশাল-০৪) আসনে আগাম প্রতিযোগিতা আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫
  • 131 Time View

নিজস্ব প্রতিবেদক// তফসিল ঘোষণার মধ্য দিয়ে শুরু হয়ে গেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক আয়োজন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। নির্বাচন সামনে রেখে দেশের অন্যসব আসনের মতো বরিশাল-০৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনেও বইছে নির্বাচনী উত্তাপ।

 

এবারে তফসিল ঘোষণার পরপরই আগেভাগেই শুরু হয়েছে ভোটের লড়াই। প্রার্থীরা ইতোমধ্যে নিজ নিজ প্রতীকের পক্ষে মাঠে নেমে গণসংযোগ ও প্রচারণা শুরু করেছেন। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি তৎপরতা দেখা গেছে বিএনপির মনোনীত প্রার্থী ও জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর মধ্যে। উভয় রাজনৈতিক দলের প্রার্থীর কর্মী-সমর্থকরাও ব্যাপকভাবে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

 

এবার এই আসনে বিএনপি ও জামায়াতে ইসলামী ছাড়াও প্রার্থী দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, রাষ্ট্র সংস্কার আন্দোলন, এনসিপি ও খেলাফত মজলিস। ফলে নদীবেষ্টিত এ গুরুত্বপূর্ণ আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে বহুমাত্রিক ও নানা সমীকরণের ভিত্তিতে।

 

হিজলা-মেহেন্দিগঞ্জের মানুষ আগামীর নেতা হিসেবে কাকে বেছে নেবেন—তা জানতে অপেক্ষা করতে হবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন বলেই প্রত্যাশা স্থানীয়দের।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ