রাসেল কবির// মহান বিজয় দিবস উপলক্ষে বরিশাল জেলার কাজিরহাট থানাধীন ২নং লতা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় কাজিরহাট বাজারের পূর্ব দিক থেকে একটি বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি কাজিরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাজিরহাট একতা ডিগ্রি কলেজ মাঠে অবস্থিত শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে শহীদ মিনারে বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ২নং লতা ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির শাহীন, সহ-সভাপতি কালাম শরীফ, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক তিনু, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান হাওলাদার, বিএনপি নেতা বাহাউদ্দিন হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের নেতা ফয়সাল খান, যুবদল নেতা হাওলাদার মো. মাহবুব ও ইমরান খান বশির। এছাড়াও উপস্থিত ছিলেন লতা ইউনিয়ন মহিলা দলের নেত্রী মাসুদা বেগমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পুষ্পস্তবক অর্পণ শেষে মহান বিজয় দিবসের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে দোয়া ও সমাপ্তি ঘোষণার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
<p>প্রকাশক ও সম্পাদক : মো:রাকিবুল হাছান(ফয়সাল রাকিব)</p>
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad. All rights reserved.