1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গাঁজাসহ মাদক ব্যবসায়ী হোসেন গ্রেপ্তার - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
March 11, 2026, 3:37 pm
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেডিকেল টেকনোলজিস্টদের দাবি সংসদে তোলার আশ্বাস যাত্রাবাড়ীতে শ্রমিকদল কর্মীর পায়ের রগ কেটে হত্যা বাবাকে নিয়ে শ্বশুরবাড়িতে চুরি করতে গিয়ে ধরা খেলেন জামাই কাজিরহাটের বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে কামরুল ইসলাম ইদ্রিসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে সয়াবিনের আবাদ বেড়েছে, ইরি-বোরো ও রবি ফসল চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক কাজিরহাটের ভাসানচরে চেয়ারম্যান পদে আমির হোসেন আকনকে দেখতে চায় এলাকাবাসী পাতারহাট বন্দরের রাজলক্ষী হল সংলগ্ন ব্রিজের দুই পারের বেহাল দশা, চরম ভোগান্তিতে জনসাধারণ বরিশালে মোটরসাইকেল-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফায়ার ফাইটার নিহত বরিশালের নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমান মেহেন্দিগঞ্জে সম্মিলিত সাংবাদিক জোট এর নতুন কমিটি গঠন।।

গাঁজাসহ মাদক ব্যবসায়ী হোসেন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০২৫
  • 312 Time View

রাসেল কবির // বরিশাল জেলার কাজিরহাট থানার বিদ্যানন্দপুর ইউনিয়নের পশ্চিম রতনপুর গ্রামের ২ নম্বর ওয়ার্ড থেকে গাঁজাসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তি হোসেন কেরানি (৩৫) দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে পূর্বে থেকেই একটি ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে গতকাল রাতে অভিযান চালায় কাজিরহাট থানা পুলিশ।

 

গতকাল রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে কাজিরহাট থানার এসআই আলমগীর ও এসআই মামুন সঙ্গীয় ফোর্সসহ হোসেনের বাড়ি ঘেরাও করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হোসেন দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের বাম পকেট থেকে পলিথিনে মোড়ানো ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

 

পুলিশের সামনে হোসেন নিজেকে গাঁজা ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেন। পরে তাকে কাজিরহাট থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় এসআই আলমগীর বাদী হয়ে হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, হোসেন দীর্ঘদিন ধরে পশ্চিম রতনপুর এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তার পৃষ্ঠপোষকরা এখনো পুলিশের ধরাছোঁয়ার বাইরে রয়েছে। এছাড়া ওই এলাকায় আরও কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী গোপনে মাদক কেনাবেচা চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

 

এলাকাবাসীর দাবি, পশ্চিম রতনপুর এলাকা দ্রুত মাদকমুক্ত করতে প্রশাসনের আরও কঠোর ও নিয়মিত অভিযান প্রয়োজন।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ