বার্তা পরিবেশক মেহেন্দিগঞ্জ // আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ (হিজলা–মেহেন্দিগঞ্জ–কাজিরহাট) আসনে পীর সাহেব চরমোনাই মনোনীত হাতপাখা প্রতীকের পদপ্রার্থী, গণমানুষের নেতা আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
আজ বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি আনুষ্ঠানিকভাবে তার মনোনয়ন পত্র জমা দেন। এ সময় তার সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, আলেম-ওলামা উপস্থিত ছিলেন।
মনোনয়ন জমা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মুফতি এছহাক মুহাম্মাদ আবুল খায়ের বলেন, দেশ ও মানুষের কল্যাণে ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তিনি আরও বলেন, দুর্নীতিমুক্ত সমাজ, ন্যায়বিচার ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় হাতপাখা প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।
<p>প্রকাশক ও সম্পাদক : মো:রাকিবুল হাছান(ফয়সাল রাকিব)</p>
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad. All rights reserved.