1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিজয় দিবসে কাজিরহাটে বিজয় র‍্যালি ও শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
March 12, 2026, 3:42 pm
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেডিকেল টেকনোলজিস্টদের দাবি সংসদে তোলার আশ্বাস যাত্রাবাড়ীতে শ্রমিকদল কর্মীর পায়ের রগ কেটে হত্যা বাবাকে নিয়ে শ্বশুরবাড়িতে চুরি করতে গিয়ে ধরা খেলেন জামাই কাজিরহাটের বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে কামরুল ইসলাম ইদ্রিসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে সয়াবিনের আবাদ বেড়েছে, ইরি-বোরো ও রবি ফসল চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক কাজিরহাটের ভাসানচরে চেয়ারম্যান পদে আমির হোসেন আকনকে দেখতে চায় এলাকাবাসী পাতারহাট বন্দরের রাজলক্ষী হল সংলগ্ন ব্রিজের দুই পারের বেহাল দশা, চরম ভোগান্তিতে জনসাধারণ বরিশালে মোটরসাইকেল-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফায়ার ফাইটার নিহত বরিশালের নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমান মেহেন্দিগঞ্জে সম্মিলিত সাংবাদিক জোট এর নতুন কমিটি গঠন।।

বিজয় দিবসে কাজিরহাটে বিজয় র‍্যালি ও শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫
  • 223 Time View

মোঃ জুনায়েত হোসেন, লতা ইউনিয়ন প্রতিনিধি // মহান বিজয় দিবস উপলক্ষে বরিশালের কাজিরহাট থানাধীন ২নং লতা ইউনিয়নে বিজয় র‍্যালি ও একাত্তরের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী এবং সাবেক ছাত্রদল ও যুবদল নেতা মো. কামাল হাওলাদারের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।

 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টা ৩০ মিনিটে লতা ইউনিয়নের বাংলাবাজার থেকে একটি বিশাল বিজয় র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাজিরহাট একতা ডিগ্রি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। পরে কলেজ প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

 

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় মো. কামাল হাওলাদার উপস্থিত দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে বিজয় দিবসের শুভেচ্ছা জানান এবং দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

 

এ কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিপুল সংখ্যক এলাকাবাসী অংশগ্রহণ করেন।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ