মহান ১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ, মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র্যালির আয়োজন করা হয়েছে। ‘বিজয়ের ৫৪ বছর’ শ্লোগানকে সামনে রেখে আয়োজিত এ বিজয় র্যালি আগামী ১৬ ডিসেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
র্যালিটি মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসা মাঠ থেকে শুরু হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে। এতে মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, আলেম-ওলামা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনগণের অংশগ্রহণের কথা রয়েছে।
বিজয় র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব, বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি সৈয়দ এহসাক মুহাম্মদ আবুল খায়ের। তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ইসলামী মূল্যবোধের গুরুত্ব তুলে ধরবেন বলে আয়োজকরা জানান।
আয়োজকরা জানান, মহান বিজয় দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং স্বাধীনতার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এ আয়োজন। বিজয় র্যালিকে সফল করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ, মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ বিজয় দিবসের এই কর্মসূচিতে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
<p>প্রকাশক ও সম্পাদক : মো:রাকিবুল হাছান(ফয়সাল রাকিব)</p>
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad. All rights reserved.