মেহেন্দিগঞ্জে শিক্ষার্থীদের মাঝে জামায়াত প্রার্থীর ফুটবল বিতরণ
প্রকাশের সময় :
মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫
278 Time View
মেহেন্দিগঞ্জে শিক্ষার্থীদের মাঝে জামায়াত প্রার্থীর ফুটবল বিতরণ
মেহেন্দিগঞ্জ সংবাদ ডেক্স// বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের দক্ষিণ যাদুয়া গ্রামের তুলাতলী বাজারসংলগ্ন খেলার মাঠে স্থানীয় শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে জামায়াত-e-ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক আ. জব্বারের পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে ফুটবল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ উলানিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবুল কালাম আজাদ ও সেক্রেটারি মাওলানা আব্দুল মালেকসহ স্থানীয় নেতৃবৃন্দ। খেলার সামগ্রী পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে সুস্থ বিনোদনের পথ তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মেহেন্দিগঞ্জ সংবাদ ডেক্স// বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের দক্ষিণ যাদুয়া গ্রামের তুলাতলী বাজারসংলগ্ন খেলার মাঠে স্থানীয় শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে জামায়াত-e-ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক আ. জব্বারের পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে ফুটবল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ উলানিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবুল কালাম আজাদ ও সেক্রেটারি মাওলানা আব্দুল মালেকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
খেলার সামগ্রী পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে সুস্থ বিনোদনের পথ তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
Leave a Reply