1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
যমুনা ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
March 20, 2026, 6:20 am
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
শবে কদরে যেসব রহমত নাজিল হয় বরিশালের ঈদ যাত্রীদের ভোগান্তি লাঘবে বিশেষ উদ্যোগ মেহেন্দিগঞ্জে সকল দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভা মেডিকেল টেকনোলজিস্টদের দাবি সংসদে তোলার আশ্বাস যাত্রাবাড়ীতে শ্রমিকদল কর্মীর পায়ের রগ কেটে হত্যা বাবাকে নিয়ে শ্বশুরবাড়িতে চুরি করতে গিয়ে ধরা খেলেন জামাই কাজিরহাটের বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে কামরুল ইসলাম ইদ্রিসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে সয়াবিনের আবাদ বেড়েছে, ইরি-বোরো ও রবি ফসল চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক কাজিরহাটের ভাসানচরে চেয়ারম্যান পদে আমির হোসেন আকনকে দেখতে চায় এলাকাবাসী পাতারহাট বন্দরের রাজলক্ষী হল সংলগ্ন ব্রিজের দুই পারের বেহাল দশা, চরম ভোগান্তিতে জনসাধারণ

যমুনা ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ডিসেম্বর ৪, ২০২৫
  • 256 Time View

আগামী শনিবার (৬ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং বাংলাদেশ সচিবালয়সহ পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়, জনশৃঙ্খলা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে শনিবার (৬ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব এলাকায় সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ।

 

এর মধ্যে থাকছে বাংলাদেশ সচিবালয় (সংলগ্ন এলাকাসহ) এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টু রোড ক্রসিংয়ের মধ্যবর্তী এলাকা)।

 

এর আগেও এসব এলাকায় একাধিকবার সভা সমাবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করে ডিএমপি।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ