1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কাজিরহাট থানা মডেল ইউপি চেয়ারম্যান শাহ আলম মীর গ্রেফতার - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
January 21, 2026, 7:01 pm
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
বরিশাল-৪ আসনে জামায়াতের গণসংযোগ: “একবার সুযোগ দিন, পরিবর্তন দেখে নিন” — অধ্যক্ষ মাওলানা আব্দুল জব্বার কাজিরহাট থানায় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইউপি সদস্য রিয়াজ খাঁ ডেভিড হান্ট অভিযানে গ্রেফতার।  মেহেন্দিগঞ্জ -হিজলা সীমান্তবর্তী মেঘনায় জেলের ট্রলারডুবিতে নিখোঁজ ৪! বরিশালে এলপিজি গ্যাসের কৃত্রিম সংকট, ভোগান্তিতে গ্রাহকরা বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে ভোরে ভূমিকম্পে কাঁপল ভোলা হাসপাতালের অপারেশন থিয়েটারে পিঠা বানাচ্ছেন নার্সরা পোস্টাল ব্যালটে ভোট দেবেন বরিশালের ৮৭ হাজার প্রবাসী নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে আবেদন অনলাইনে বেলস পার্কে বিএম কলেজ ও ববি শিক্ষার্থীকে জিম্মি করে ছিনতাই, পুলিশের সাথে ধস্তাধস্তি

কাজিরহাট থানা মডেল ইউপি চেয়ারম্যান শাহ আলম মীর গ্রেফতার

  • প্রকাশের সময় : বুধবার, জানুয়ারি ৭, ২০২৬
  • 157 Time View

রাসেল কবির //  বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন ৬ নম্বর বিদ্যানন্দনপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ আলম মীরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, বুধবার (৭ জানুয়ারি ২০২৬) সকালে কাজিরহাট থানার এসআই কামাল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আনুমানিক সকাল ১০টা ৩০ মিনিটে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শাহ আলম মীর বিদ্যানন্দনপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আওয়ামী লীগের ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। পুলিশের দাবি, চলমান একটি বিস্ফোরণ মামলায় তাকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে কাজিরহাট থানা পুলিশ। তবে এ ঘটনায় চেয়ারম্যান শাহ আলম মীরের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ