1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিদ্যানন্দপুরে খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও মোনাজাত - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
March 12, 2026, 10:35 am
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেডিকেল টেকনোলজিস্টদের দাবি সংসদে তোলার আশ্বাস যাত্রাবাড়ীতে শ্রমিকদল কর্মীর পায়ের রগ কেটে হত্যা বাবাকে নিয়ে শ্বশুরবাড়িতে চুরি করতে গিয়ে ধরা খেলেন জামাই কাজিরহাটের বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে কামরুল ইসলাম ইদ্রিসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে সয়াবিনের আবাদ বেড়েছে, ইরি-বোরো ও রবি ফসল চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক কাজিরহাটের ভাসানচরে চেয়ারম্যান পদে আমির হোসেন আকনকে দেখতে চায় এলাকাবাসী পাতারহাট বন্দরের রাজলক্ষী হল সংলগ্ন ব্রিজের দুই পারের বেহাল দশা, চরম ভোগান্তিতে জনসাধারণ বরিশালে মোটরসাইকেল-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফায়ার ফাইটার নিহত বরিশালের নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমান মেহেন্দিগঞ্জে সম্মিলিত সাংবাদিক জোট এর নতুন কমিটি গঠন।।

বিদ্যানন্দপুরে খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও মোনাজাত

  • প্রকাশের সময় : শুক্রবার, জানুয়ারি ২, ২০২৬
  • 129 Time View

রাসেল কবির :: বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরমাধব রায় গ্রামের বানঘাটা বাজার জামে মসজিদে বিএনপির উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

 

 

শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজ শেষে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাধব রায় জামে মসজিদের বিশিষ্ট চিন্তাবিদ ও কুরআনের তাফসিরুল বক্তা হাফেজ ইমাম রেজাউল করিম। মোনাজাতে মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ তাঁর পরিবারের সদস্যদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা ও জান্নাতবাসী হওয়ার দোয়া করা হয়।

দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে বিদ্যানন্দপুর মডেল ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন। উপস্থিত মুসল্লিরা মরহুম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় হাত তুলে মোনাজাতে অংশ নেন।

অনুষ্ঠানে কাজিরহাট থানা প্রেস ক্লাবের সভাপতি এস এম শাহ আলম ও সাধারণ সম্পাদক রাসেল কবির উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়।

উক্ত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন বিদ্যানন্দপুর মডেল ইউনিয়ন তাঁতি দলের সভাপতি দলিল উদ্দিন বেপারী।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ