1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল-৪ আসনে বিএনপি ও জামায়াত সহ পাঁচ প্রার্থীর মনোনয়ন বৈধ - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
March 4, 2026, 4:17 am
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে সৈয়দ রিয়াজ শাহীন লিটন বিএনপির মোননয় প্রত্যাশী নিন্মবিত্তের মাঝে ইফতার বিতরণ কিরলেন সাতবাড়ীয়া সমাজ উন্নয়ন যুব সংঘ। সংরক্ষিত নারী আসনের এমপি হতে চান মেহেন্দিগঞ্জের সালমা আক্তার বিনু! মেহেন্দিগঞ্জের মাদারতলীতে ধানের শীষের প্রার্থীর পক্ষে উঠান বৈঠকে ।  বরিশাল অঞ্চলে ভয়াবহ বিদ্যুৎ সংকটে জনজীবন দূর্বিসহ, চাহিদার ৪০ ভাগে নেমে এসেছে হিজলায় ইমাম–মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় করলেন বিএনপির প্রার্থী রাজিব আহসান ভোলা থেকে এলএনজি না এনে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রস্তাব হিজলায় রাজিব আহসান’র সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা। কাজিরহাট বাজার সংলগ্ন ধানের শীষের মনোনীত প্রার্থী রাজিব আহসানের উঠান বৈঠক মুলাদীতে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বরিশাল-৪ আসনে বিএনপি ও জামায়াত সহ পাঁচ প্রার্থীর মনোনয়ন বৈধ

  • প্রকাশের সময় : শুক্রবার, জানুয়ারি ২, ২০২৬
  • 122 Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে প্রথম ধাপে বরিশাল-৪,৫ ও ৬ নম্বর আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।

 

শুক্রবার (২ জানুয়ারি) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনে বিএনপি ও জামায়াত সহ পাঁচজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

 

উল্লেখ্য এ আসনে দাখিলকৃত সকল প্রার্থীরই মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা খাইরুল আলম সুমন এ ঘোষণা দেন। বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজিব আহসান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ এছহাক মোঃ আবুল খায়ের, বাংলাদেশ জাসদের আবদুস ছালাম (খোকন) এবং মুক্তি জোটের মোঃ আব্দুল জলিল। এ সময় সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের কর্মকর্তারা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ উপস্থিত ছিলেন।

 

আগামী ২০ জানুয়ারী মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে এই পাঁচ জনের মধ্যে কেউ মনোনয়ন প্রত্যাহার না করলে তাদের মধ্যে থেকেই বেচে নিতে হবে বরিশালের দুর্গম জনপদ হিসেবে পরিচিত বরিশাল-৪ আসনের একজন কান্ডারীকে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ