1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বেলস পার্কে বিএম কলেজ ও ববি শিক্ষার্থীকে জিম্মি করে ছিনতাই, পুলিশের সাথে ধস্তাধস্তি - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
March 4, 2026, 4:17 am
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে সৈয়দ রিয়াজ শাহীন লিটন বিএনপির মোননয় প্রত্যাশী নিন্মবিত্তের মাঝে ইফতার বিতরণ কিরলেন সাতবাড়ীয়া সমাজ উন্নয়ন যুব সংঘ। সংরক্ষিত নারী আসনের এমপি হতে চান মেহেন্দিগঞ্জের সালমা আক্তার বিনু! মেহেন্দিগঞ্জের মাদারতলীতে ধানের শীষের প্রার্থীর পক্ষে উঠান বৈঠকে ।  বরিশাল অঞ্চলে ভয়াবহ বিদ্যুৎ সংকটে জনজীবন দূর্বিসহ, চাহিদার ৪০ ভাগে নেমে এসেছে হিজলায় ইমাম–মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় করলেন বিএনপির প্রার্থী রাজিব আহসান ভোলা থেকে এলএনজি না এনে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রস্তাব হিজলায় রাজিব আহসান’র সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা। কাজিরহাট বাজার সংলগ্ন ধানের শীষের মনোনীত প্রার্থী রাজিব আহসানের উঠান বৈঠক মুলাদীতে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বেলস পার্কে বিএম কলেজ ও ববি শিক্ষার্থীকে জিম্মি করে ছিনতাই, পুলিশের সাথে ধস্তাধস্তি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, জানুয়ারি ৮, ২০২৬
  • 177 Time View

বরিশাল নগরীর অন্যতম বিনোদন কেন্দ্র বেলস পার্ক এলাকায় ঘুরতে এসে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুই শিক্ষার্থী। বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীদের ধরতে গেলে চক্রটি পুলিশের সাথে হাতাহাতি ধস্তাধস্তিতে বুকে আঘাতের শিকার হয়েছেন এক পুলিশ সদস্য। তবে এ ঘটনায় সংঘবদ্ধ চক্রের একজনকে আটক করেছে পুলিশ।

 

আটককৃত ছিনতাইকারীর নাম মো: মিলন (২২)। সে বরিশাল নগরীর ১০ নং ওয়ার্ডস্থ কেডিসি বান্দ রোড এলাকার মো: শাহীন মাতবর ও লাইলি বেগমের ছেলে। ​ ​ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, সরকারি বিএম কলেজের শিক্ষার্থী রাকিব এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তুলি আক্তারসহ কয়েকজন বন্ধু মিলে বুধবার সন্ধ্যায় বেলস পার্কে ঘুরতে আসেন। ঘোরাঘুরি শেষে রাত সাড়ে ৮টার দিকে তারা বাসার উদ্দেশ্যে রওনা হন। এ সময় ওৎ পেতে থাকা নগরীর কেডিসি এলাকায় ছিনতাইকারী চক্রের সদস্যরা দেশীয় অস্ত্রের মুখে তাদের জিম্মি করে। ​এ সময় ছিনতাইকারীরা শিক্ষার্থীদের কাছ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়।

 

পরবর্তীতে মোবাইল ফোনটি ফেরত দিলেও নগদ টাকা ও মানিব্যাগ নিয়ে নেয় তারা। যাওয়ার সময় এ বিষয়ে কাউকে কিছু বললে শিক্ষার্থীদের প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে চক্রটি। ​ ​ছিনতাইকারীরা চলে যাওয়ার পরপরই ভুক্তভোগী রাকিব পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানাধীন স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির এএসআই আমিনুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়দের সহযোগিতায় ছিনতাইকারীদের চিহ্নিত করে ধাওয়া করে পুলিশ। ​আটকের চেষ্টাকালে ছিনতাইকারী চক্রটি উল্টো পুলিশের ওপর চড়াও হয় এবং পুলিশ সদস্যদের সাথে হাতাহাতি করে পালানোর চেষ্টা করে।

 

এতে ধস্তাধস্তিতে এক পুলিশ সদস্য আঘাত পেয়েছেন। একপর্যায়ে চক্রের একজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তবে বাকিরা দৌঁড়ে পালিয়ে যায়। ​ ​আটককৃত ছিনতাইকারীকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীরা। নগরীর গুরুত্বপূর্ণ এই বিনোদন এলাকায় এমন ছিনতাইয়ের ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্টিমারঘাট ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নাসিম বলেন, চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

 

এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ আল মামুন-উল ইসলাম বলেন, অভিযোগপ্রাপ্তি সাপেক্ষে পরবর্তী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ধরনের কার্যকলাপের বিরুদ্ধে পুলিশ সর্বদা সজাগ রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ