1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জে বিএনপি নেতাসহ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
March 12, 2026, 9:35 am
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেডিকেল টেকনোলজিস্টদের দাবি সংসদে তোলার আশ্বাস যাত্রাবাড়ীতে শ্রমিকদল কর্মীর পায়ের রগ কেটে হত্যা বাবাকে নিয়ে শ্বশুরবাড়িতে চুরি করতে গিয়ে ধরা খেলেন জামাই কাজিরহাটের বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে কামরুল ইসলাম ইদ্রিসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে সয়াবিনের আবাদ বেড়েছে, ইরি-বোরো ও রবি ফসল চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক কাজিরহাটের ভাসানচরে চেয়ারম্যান পদে আমির হোসেন আকনকে দেখতে চায় এলাকাবাসী পাতারহাট বন্দরের রাজলক্ষী হল সংলগ্ন ব্রিজের দুই পারের বেহাল দশা, চরম ভোগান্তিতে জনসাধারণ বরিশালে মোটরসাইকেল-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফায়ার ফাইটার নিহত বরিশালের নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমান মেহেন্দিগঞ্জে সম্মিলিত সাংবাদিক জোট এর নতুন কমিটি গঠন।।

মেহেন্দিগঞ্জে বিএনপি নেতাসহ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, জানুয়ারি ৬, ২০২৬
  • 104 Time View

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আলিমাবাদ ইউনিয়নে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জানা গেছে, আলিমাবাদ ইউনিয়নের বিএনপি নেতা শহীদ মৃধা ও বেল্লাল মেম্বারের নেতৃত্বে বিএনপি সহ বিভিন্ন দল থেকে আগত নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন। ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার শাহাদাত হোসেনের নিজ বাড়িতে এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৪ (হিজলা–মেহেন্দিগঞ্জ–কাজিরহাট) আসনের জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার।

এ সময় তিনি বলেন, ন্যায়ভিত্তিক সমাজ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের মানুষ এখন ইসলামী আদর্শের রাজনীতির প্রতি আগ্রহী হয়ে উঠছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াত ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। যোগদানকারী নেতাকর্মীরা জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে দলটিতে যোগ দিয়েছেন বলে জানান আয়োজকরা।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ