স্টাফ রিপোর্টার // বরিশাল জেলার উজিরপুর পৌরসভা পরমানন্দসাহা গ্রামের এক গৃহবধূকে বিয়ের প্রলোভন দেখিয়ে অবৈধ শারীরিক সম্পর্ক ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। বিভিন্ন মহলে অভিযোগ দায়ের করেও বিচার না পেয়ে হতাশায় ভুগছে গৃহবধূ।
অভিযোগ সূত্রে জানা যায়- নরসিংদী জেলার পাঁচদোনা গ্রামের মৃত ছালাম মিয়ার মেয়ে মোসাঃ তাসলিমা আক্তার (সাথির) সাথে বরিশাল জেলার উজিরপুর পৌরসভার পরমানন্দসাহা গ্রামের আলামিনের সাথে সামাজিকভাবে বিবাহ হয়। তাদের দাম্পত্য জীবনে ৩টি পুত্র সন্তান রয়েছে। তবে ৪/৫ বছর ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। কলহের কারণে দুই বছর পূর্বে ভোলা জেলার আলিনগর ইউনিয়নের সাছিয়া গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে বাবুগঞ্জ থানার কনস্টবল মোঃ শাহিন আজাদের (ব্যাচ নং-১১৩৯) সাথে মোসাঃ তাসলিমা আক্তার সাথিকে মোবাইল ফোনের মাধ্যমে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সুবাদে প্রেমের ফাঁদে ফেলে শাহিন স্বর্বঃসান্ত করেছেন বলে অভিযোগ সাথির।
<p>প্রকাশক ও সম্পাদক : মো:রাকিবুল হাছান(ফয়সাল রাকিব)</p>
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad. All rights reserved.