
স্টাফ রিপোর্টার, রাসেল কবির// বরিশাল জেলার কাজিরহাট থানার ৭ নম্বর ভাসানচর ইউনিয়নে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আমির হোসেন আকনের নাম স্থানীয়দের মুখে মুখে শোনা যাচ্ছে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন রাজনীতির মাঠে সক্রিয় থাকা আমির হোসেন আকন বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে নানা হামলা-মামলা ও রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও দলের জন্য কাজ করেছেন। দলীয় নেতাকর্মীদের পাশে থাকা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখার কারণে তিনি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন বলে দাবি করেন তাঁর সমর্থকরা।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, আগামী নির্বাচনে আমির হোসেন আকন চেয়ারম্যান নির্বাচিত হলে ভাসানচর ইউনিয়নে স্বস্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে বলে তারা আশা করছেন।
এ বিষয়ে সম্ভাব্য প্রার্থী আমির হোসেন আকনের সঙ্গে কথা হলে তিনি বলেন, “ভাসানচর ইউনিয়নের মানুষ যদি আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে আমি এ ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। পাশাপাশি ভাসানচরকে সন্ত্রাস ও মাদকমুক্ত এলাকা হিসেবে ঘোষণা দেওয়ার লক্ষ্যে কাজ করব।”
নির্বাচনকে ঘিরে ভাসানচর ইউনিয়নে রাজনৈতিক তৎপরতা ইতোমধ্যে বৃদ্ধি পেয়েছে। এখন দেখার বিষয়, ভোটের মাঠে শেষ পর্যন্ত কে পাচ্ছেন সাধারণ মানুষের আস্থা।
Leave a Reply