মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রবিবার (৩১ মে) উপজেলার মধ্যচর পশ্চিম এলাকায় অভিযান পরিচালনা করে রাহাত হোসেন (২২) নামে ওই যুবককে আটক করা হয়। তিনি মধ্যচর পশ্চিম এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মো. বজলুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মেহেন্দিগঞ্জ থানা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় রাহাত হোসেনের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়।
মেহেন্দিগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
<p>প্রকাশক ও সম্পাদক : মো:রাকিবুল হাছান(ফয়সাল রাকিব)</p>
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad. All rights reserved.