1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নগরীতে চার যুবককে কুপিয়ে জখম: শেবাচিম হাসপাতালে ভর্তি - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
March 16, 2026, 8:27 am
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
বরিশালের ঈদ যাত্রীদের ভোগান্তি লাঘবে বিশেষ উদ্যোগ মেহেন্দিগঞ্জে সকল দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভা মেডিকেল টেকনোলজিস্টদের দাবি সংসদে তোলার আশ্বাস যাত্রাবাড়ীতে শ্রমিকদল কর্মীর পায়ের রগ কেটে হত্যা বাবাকে নিয়ে শ্বশুরবাড়িতে চুরি করতে গিয়ে ধরা খেলেন জামাই কাজিরহাটের বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে কামরুল ইসলাম ইদ্রিসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে সয়াবিনের আবাদ বেড়েছে, ইরি-বোরো ও রবি ফসল চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক কাজিরহাটের ভাসানচরে চেয়ারম্যান পদে আমির হোসেন আকনকে দেখতে চায় এলাকাবাসী পাতারহাট বন্দরের রাজলক্ষী হল সংলগ্ন ব্রিজের দুই পারের বেহাল দশা, চরম ভোগান্তিতে জনসাধারণ বরিশালে মোটরসাইকেল-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফায়ার ফাইটার নিহত

নগরীতে চার যুবককে কুপিয়ে জখম: শেবাচিম হাসপাতালে ভর্তি

  • প্রকাশের সময় : বুধবার, মে ২১, ২০২৫
  • 418 Time View

অনলাইন ডেক্স // বরিশাল নগরীর পলাশপুর এলাকায় পূর্বের শত্রুতার জেরধরে ও মাদকদ্রব্য, ইয়াবা, গাঁজা বিক্রয় প্রতিবাদ করায় চার যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত পরিবার জানান, নগরীর ৫ নং ওয়ার্ড পলাশপুর মোহাম্মদ পুর এলাকায় দীর্ঘদিন ধরে সোহাগ মুন্সি ও নিষিদ্ধ আওয়ামী ছাত্র লীগের সদস্য (৫আগষ্টে) ছাত্র জনতার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাকারী সুরুজ ও সম্রাট নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছেন।

 

চলতি মাসের প্রথম দিকে আহত যুবক পলাশ হাওলাদার প্রতিবাদ করায় তার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র মূলক ধর্ষণ মামলা দায়ের করেন হামলাকারীরা ! আজ সোমবার (১৯মে) রাত আনুমানিক ১১টার সময় পলাশের বাসার সামনে এ হামলার ঘটনা ঘটে।

 

আহত পরিবারের সদস্য মোঃ রাসেল হাওলাদার বলেন, তার বড় ভাই পলাশ হাওলাদার বাসার সামনে দাড়িয়ে থাকা অবস্থায় পূর্বের পরিকল্পিতভাবে সোহাগ মুন্সি ও তার ছেলে সম্রাট মুন্সি, সুরুজ, সুমন (তুলা সুমন) মুক্তা ও তার ভাইয়ের স্ত্রীসহ ৫/৬ জন দেশীয় অস্ত্র দিয়ে সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এসময় পলাশের ডাক চিৎকার শুনে স্থানীয় অনিক,মুন্না, কানাই ছুটে এসে উদ্ধার করার চেষ্টা করলে তাদের কুপিয়ে জখম করেন।

 

শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপালের কর্তব্যরত চিকিৎসক বলেন, গুরুতর আহত হওয়ায় কারনে আহতদের উন্নয়ন চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা লাগতে পারে। আহতরা হলেন, নগরীর কাউনিয়া থানাধীন ৫ নং ওয়ার্ড পলাশপুর (মোহাম্মদ পুর) এলাকার বাসিন্দা মোঃ পলাশ হাওলাদার, মুন্না, কানাই, অনিক। এবিষয় কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, নাজমুল নিশাত এর মুঠোফোনে কল দিলেও সংযোগ বিচ্ছিন্ন পাওয়া গেছে

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ