1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল-৪ আসনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
March 12, 2026, 11:18 am
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেডিকেল টেকনোলজিস্টদের দাবি সংসদে তোলার আশ্বাস যাত্রাবাড়ীতে শ্রমিকদল কর্মীর পায়ের রগ কেটে হত্যা বাবাকে নিয়ে শ্বশুরবাড়িতে চুরি করতে গিয়ে ধরা খেলেন জামাই কাজিরহাটের বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে কামরুল ইসলাম ইদ্রিসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে সয়াবিনের আবাদ বেড়েছে, ইরি-বোরো ও রবি ফসল চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক কাজিরহাটের ভাসানচরে চেয়ারম্যান পদে আমির হোসেন আকনকে দেখতে চায় এলাকাবাসী পাতারহাট বন্দরের রাজলক্ষী হল সংলগ্ন ব্রিজের দুই পারের বেহাল দশা, চরম ভোগান্তিতে জনসাধারণ বরিশালে মোটরসাইকেল-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফায়ার ফাইটার নিহত বরিশালের নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমান মেহেন্দিগঞ্জে সম্মিলিত সাংবাদিক জোট এর নতুন কমিটি গঠন।।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল-৪ আসনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : শুক্রবার, মে ৩০, ২০২৫
  • 356 Time View

আজ ৩০ মে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনের সাবেক এমপি, বরিশাল উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মেজবাহ উদ্দিন ফরহাদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বাদ জুমা, মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট আবদুল্লাহপুর থানা জামে মসজিদে আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মেজবাহ উদ্দিন ফরহাদ। আরও উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র জিয়াউদ্দিন সুজন, বরিশাল জেলা কৃষক দলের আহ্বায়ক নলী মোঃ জামাল হোসেন, বরিশাল জেলা তাঁতী দলের আহ্বায়ক ইউনুস জুবায়ের, পৌর কৃষক দলের আহ্বায়ক খন্দকার মনিরুজ্জামান মুন্নাসহ মেহেন্দিগঞ্জ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।অনুষ্ঠানে শহীদ জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বক্তারা তার দেশের জন্য অবদান এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসেবে তার ভূমিকার কথা তুলে ধরেন।এ সময় বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং শহীদ জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ