1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঘূর্ণিঝড়ে ছিঁড়ে যাওয়া বৈদ্যুতিক তার গোছাতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
March 13, 2026, 3:10 am
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেডিকেল টেকনোলজিস্টদের দাবি সংসদে তোলার আশ্বাস যাত্রাবাড়ীতে শ্রমিকদল কর্মীর পায়ের রগ কেটে হত্যা বাবাকে নিয়ে শ্বশুরবাড়িতে চুরি করতে গিয়ে ধরা খেলেন জামাই কাজিরহাটের বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে কামরুল ইসলাম ইদ্রিসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে সয়াবিনের আবাদ বেড়েছে, ইরি-বোরো ও রবি ফসল চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক কাজিরহাটের ভাসানচরে চেয়ারম্যান পদে আমির হোসেন আকনকে দেখতে চায় এলাকাবাসী পাতারহাট বন্দরের রাজলক্ষী হল সংলগ্ন ব্রিজের দুই পারের বেহাল দশা, চরম ভোগান্তিতে জনসাধারণ বরিশালে মোটরসাইকেল-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফায়ার ফাইটার নিহত বরিশালের নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমান মেহেন্দিগঞ্জে সম্মিলিত সাংবাদিক জোট এর নতুন কমিটি গঠন।।

ঘূর্ণিঝড়ে ছিঁড়ে যাওয়া বৈদ্যুতিক তার গোছাতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

  • প্রকাশের সময় : শনিবার, মে ৩১, ২০২৫
  • 334 Time View

বরগুনার তালতলীতে ঘূর্ণিঝড়ে ছিঁড়ে যাওয়া বৈদ্যুতিক তার গুছিয়ে রাখতে গিয়ে মুক্তা আক্তার (১৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নের ঠংপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে তিনি মারা যান।

 

নিহত মুক্তা আক্তার একই এলাকার রাজিব সিকদারের স্ত্রী। জানা যায়, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে উপজেলার বিভিন্ন এলাকায় বৃষ্টি-দমকা হাওয়া প্রবাহিত হয়। এতে বিভিন্ন স্থানে বৈদ্যুতিক তার ক্ষতিগ্রস্ত হয়। এ সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় শুক্রবার সন্ধ্যায় মুক্তা আক্তারের বাড়িতে একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে থাকায় সেটিকে গুছিয়ে রাখতে যান।

 

হঠাৎ বিদ্যুৎ সংযোগ আসলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন মুক্তা। পরে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক বলেন, মুক্তা আক্তারকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত হয়েছে।

 

তালতলী থানার ওসি মো. শাহজালাল বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ