1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের করুণ অবস্থা: মানবেতর জীবনযাপন করছে বাসিন্দারা। - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
March 11, 2026, 11:21 pm
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেডিকেল টেকনোলজিস্টদের দাবি সংসদে তোলার আশ্বাস যাত্রাবাড়ীতে শ্রমিকদল কর্মীর পায়ের রগ কেটে হত্যা বাবাকে নিয়ে শ্বশুরবাড়িতে চুরি করতে গিয়ে ধরা খেলেন জামাই কাজিরহাটের বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে কামরুল ইসলাম ইদ্রিসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে সয়াবিনের আবাদ বেড়েছে, ইরি-বোরো ও রবি ফসল চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক কাজিরহাটের ভাসানচরে চেয়ারম্যান পদে আমির হোসেন আকনকে দেখতে চায় এলাকাবাসী পাতারহাট বন্দরের রাজলক্ষী হল সংলগ্ন ব্রিজের দুই পারের বেহাল দশা, চরম ভোগান্তিতে জনসাধারণ বরিশালে মোটরসাইকেল-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফায়ার ফাইটার নিহত বরিশালের নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমান মেহেন্দিগঞ্জে সম্মিলিত সাংবাদিক জোট এর নতুন কমিটি গঠন।।

মেহেন্দিগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের করুণ অবস্থা: মানবেতর জীবনযাপন করছে বাসিন্দারা।

  • প্রকাশের সময় : বুধবার, জুন ৪, ২০২৫
  • 522 Time View

মেহেন্দিগঞ্জ সংবাদ ডেক্স// বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাহেরচর কাঠেরপোল এলাকার আশ্রয়ণ প্রকল্প-২ এর ১৮টি ঘর গত এক সপ্তাহ ধরে পানির নিচে তলিয়ে রয়েছে। এ অবস্থায় পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন বাসিন্দারা।পানিবন্দি মানুষেরা খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে পড়েছেন। অনেকেই দীর্ঘদিন ধরে না খেয়ে দিন কাটাচ্ছেন। কোনো ধরনের সরকারি বা বেসরকারি সাহায্য সহযোগিতাও তাদের কাছে পৌঁছায়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো মুজিববর্ষ উপলক্ষে নির্মিত হওয়ায় এর বাসিন্দারা মনে করছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারা সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন। বাসিন্দাদের একজন জানান, “আমাদের বারবার অভিযোগ করার পরও কোনো সাড়া পাচ্ছি না। ঘরগুলো পানির নিচে তলিয়ে গেলেও কেউ দেখতে আসেনি।বন্যার কারণে ঘরগুলো বসবাসের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। ভেঙে পড়া মেঝে ও দেয়ালের ফাটলগুলো আরও বিপজ্জনক অবস্থার সৃষ্টি করেছে।স্থানীয় প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করে বাসিন্দারা জানান, তারা সমস্যার বিষয়টি বারবার জানানোর পরও কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি।এমন পরিস্থিতিতে বাসিন্দারা সরকারের প্রতি দ্রুত ত্রাণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন। তাদের মতে, অবিলম্বে কার্যকর উদ্যোগ গ্রহণ না করা হলে আরও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে।বরিশালের মেহেন্দিগঞ্জের এই আশ্রয়ণ প্রকল্পটি একটি মানবিক সংকটের উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। দ্রুত পদক্ষেপ না নিলে এখানকার অসহায় মানুষদের জীবন হুমকির মুখে পড়বে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ