1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গণমানুষের নেতৃত্ব গঠনে সাংবাদিকদের পাশে চাইলেন এডভোকেট এম. হেলাল উদ্দিন - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
March 12, 2026, 8:38 am
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেডিকেল টেকনোলজিস্টদের দাবি সংসদে তোলার আশ্বাস যাত্রাবাড়ীতে শ্রমিকদল কর্মীর পায়ের রগ কেটে হত্যা বাবাকে নিয়ে শ্বশুরবাড়িতে চুরি করতে গিয়ে ধরা খেলেন জামাই কাজিরহাটের বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে কামরুল ইসলাম ইদ্রিসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে সয়াবিনের আবাদ বেড়েছে, ইরি-বোরো ও রবি ফসল চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক কাজিরহাটের ভাসানচরে চেয়ারম্যান পদে আমির হোসেন আকনকে দেখতে চায় এলাকাবাসী পাতারহাট বন্দরের রাজলক্ষী হল সংলগ্ন ব্রিজের দুই পারের বেহাল দশা, চরম ভোগান্তিতে জনসাধারণ বরিশালে মোটরসাইকেল-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফায়ার ফাইটার নিহত বরিশালের নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমান মেহেন্দিগঞ্জে সম্মিলিত সাংবাদিক জোট এর নতুন কমিটি গঠন।।

গণমানুষের নেতৃত্ব গঠনে সাংবাদিকদের পাশে চাইলেন এডভোকেট এম. হেলাল উদ্দিন

  • প্রকাশের সময় : শনিবার, জুন ১৪, ২০২৫
  • 293 Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":286371,"total_draw_actions":7,"layers_used":2,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"draw":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নিউজ ডেস্ক ।। 

বরিশাল-৪ আসনের অন্তর্গত মেহেন্দিগঞ্জ, হিজলা ও কাজিরহাট অঞ্চলের উন্নয়নে মানবিক, আধুনিক ও গণমুখী রাজনৈতিক চেতনা প্রতিষ্ঠায় সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা কামনা করেছেন বিশিষ্ট আইনজীবী ও সমাজকর্মী এডভোকেট এম. হেলাল উদ্দিন।

এক বিবৃতিতে তিনি বলেন:

“নদীবেষ্টিত এই জনপদ বারবার অবহেলিত হয়েছে ক্ষমতার রাজনীতির কাছে। আসুন, আমরা সবাই মিলে এই এলাকাকে মুক্ত করি চাঁদাবাজি, দখলবাজি ও সিন্ডিকেট নির্ভর দুর্বৃত্ত রাজনীতি থেকে। আমাদের লক্ষ্য হবে একটি মানবিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক নেতৃত্ব গড়ে তোলা — যা সত্যিকার অর্থেই সাধারণ মানুষের কল্যাণে নিবেদিত থাকবে।”

তিনি বিশেষভাবে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন:

“আপনারাই পারেন এই পরিবর্তনের পথ তৈরি করতে। সমাজের আয়না হিসেবে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে আপনারা যদি মানুষের কথা তুলে ধরেন, তাহলে জনগণ জাগবে, পরিবর্তন আসবে। একটি সৎ, সাহসী নেতৃত্ব গঠনে আপনাদের লেখনি হবে সবচেয়ে বড় অস্ত্র।”

বিবৃতির শেষাংশে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন:

“আমরা যদি একসঙ্গে আন্তরিকভাবে কাজ করি, ইনশাআল্লাহ সফলতা আসবেই। আল্লাহ আমাদের সহায় হোন।”

 উল্লেখ্য:

এডভোকেট হেলাল উদ্দিন দীর্ঘদিন ধরে মেহেন্দিগঞ্জ এলাকায় আইনি সহায়তা, মানবাধিকার রক্ষা ও সমাজ উন্নয়নমূলক নানা কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। স্থানীয় জনগণের নিকট তিনি একজন মানবিক ও বিশ্বাসযোগ্য নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ