
মেহেন্দিগঞ্জ সংবাদ ডেক্স// বর্তমান সমাজে প্রেমের সম্পর্ক থাকা সত্ত্বেও অনেক তরুণ বিয়ের সিদ্ধান্ত নিচ্ছে না—এমন প্রবণতা ক্রমেই বাড়ছে বলে জানিয়েছেন সমাজবিজ্ঞানীরা। এতে প্রেমে জড়িত মেয়েদের মানসিক আঘাত ও সামাজিক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।
গবেষণা বলছে, আর্থিক অনিশ্চয়তা, পারিবারিক চাপ, দায়িত্ববোধের অভাব ও স্বাধীনতা হারানোর ভয়—এসব কারণেই অনেক ছেলেরা দীর্ঘদিন প্রেম করলেও বিয়ের সিদ্ধান্ত নেয় না। এর ফলে মেয়েদের জীবনে হতাশা ও অনিশ্চয়তা তৈরি হচ্ছে।
মনোবিজ্ঞানীদের মতে, সম্পর্কের শুরুতে উচ্ছ্বাস থাকলেও বিয়ের প্রসঙ্গ আসলেই অনেক ছেলে পিছিয়ে যায়। পরিবারে মতের অমিল বা চাকরি–ব্যবসা স্থায়ী না হওয়াও বড় কারণ।
এ বিষয়ে সমাজ বিশেষজ্ঞদের পরামর্শ, প্রেমের সম্পর্ক শুরু করার আগে উভয়েরই দায়িত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্ট করা উচিত, যাতে পরবর্তীতে মানসিক আঘাত এড়ানো যায়।
Leave a Reply