মেহেন্দিগঞ্জ সংবাদ ডেক্স// মেহেন্দিগঞ্জ উপজেলার চরমিটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, যা ১৯১৪ সালে প্রতিষ্ঠিত হয়ে আজ ১১১ বছরে পদার্পণ করেছে, বর্তমানে অবকাঠামোগত সংকটে মারাত্মক ভোগান্তির শিকার। বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির কক্ষের পিছনের দিকের শিক্ষার্থীদের বই, খাতা ও ব্যাগ প্রায়ই পিছনের পুকুরে পড়ে যাওয়ার মতো দুর্ঘটনা ঘটছে প্রায় প্রতিদিনই।
পিডিপি-২ এর আওতায় নির্মিত মাত্র দুই কক্ষের একটি ভবনে চলছে বিদ্যালয়ের অফিস ও ছয়টি শ্রেণির পাঠদান। ফলে পর্যাপ্ত কক্ষের অভাবে শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিদিনই সমস্যায় পড়ছেন। এলাকাবাসীর অভিযোগ, একাধিকবার নতুন ভবন বরাদ্দ আসলেও রাজনৈতিক নেতাদের হীন মানসিকতা ও প্রভাব খাটানোর কারণে তা বাস্তবায়িত হয়নি। এমনকি এলজিআরডি অফিস থেকেও কৌশলে বরাদ্দ কেটে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, দ্রুত পর্যাপ্ত সুযোগ-সুবিধা সম্বলিত নতুন ভবন নির্মাণ করে শিক্ষার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে হবে। অন্যথায় এই অঞ্চলের শিক্ষার্থীরা অব্যাহতভাবে বঞ্চনার শিকার হবে।
<p>প্রকাশক ও সম্পাদক : মো:রাকিবুল হাছান(ফয়সাল রাকিব)</p>
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad. All rights reserved.