মেহেন্দিগঞ্জ সংবাদ ডেক্স// মেহেন্দিগঞ্জের পাতারহাট বাজারে অবস্থিত সোনালী ব্যাংক শাখায় ঝুলছে মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপক যন্ত্র। ব্যাংকের দেয়ালে টাঙানো তথ্য অনুযায়ী, যন্ত্রটির মেয়াদ শেষ হয়েছে ২০২৫ সালের ৫ জুন । অর্থাৎ ২ মাস ৭ দিনের বেশি সময় ধরে এটি পরিবর্তন বা নবায়ন করা হয়নি।
স্থানীয়রা জানান, ব্যাংকের ভেতরে প্রতিদিন শতাধিক গ্রাহক লেনদেন করতে আসেন। অথচ জরুরি পরিস্থিতিতে আগুন নেভানোর জন্য থাকা যন্ত্রগুলো কার্যকারিতা হারিয়ে ফেলেছে। বিশেষজ্ঞদের মতে, মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার অকার্যকরই নয়, বরং বিপজ্জনকও হতে পারে।
গ্রাহক অভিযোগ, ব্যাংক কর্তৃপক্ষের অবহেলায় এখানে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটলে তা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। তারা দ্রুত নতুন অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপন করার দাবি জানিয়েছেন।
<p>প্রকাশক ও সম্পাদক : মো:রাকিবুল হাছান(ফয়সাল রাকিব)</p>
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad. All rights reserved.