1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
জাতীয় পার্টির কার্যালয়ে হামলার ঘটনায় বিএনপির তীব্র নিন্দা - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
সোমবার, ০১ জুন ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর! সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল সরদার গ্রেফতার মেহেন্দিগঞ্জে বকেয়া টাকা নিয়ে সংঘর্ষ, আহত একাধিক হিজলায় ধূলখোলা এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ঈদের দিনেও নদীভাঙন এলাকায় প্রতিমন্ত্রী রাজিব আহসানের পরিদর্শন মেঘনায় নৌকাডুবিতে নিখোঁজ বাবা-ছেলেসহ ৩ জনের লাশ উদ্ধার মেহেন্দিগঞ্জে ঈদের আগে ২৫ চোরাই গরু জব্দ ! সুপ্রিম কোর্টের আইনজীবী হলেন মেহেন্দিগঞ্জের লিমন মেহেন্দিগঞ্জে ফেরিঘাটে পুলিশের হানা: ৫ লাখ টাকার গাঁজাসহ ২ কারবারি গ্রেফতার!

জাতীয় পার্টির কার্যালয়ে হামলার ঘটনায় বিএনপির তীব্র নিন্দা

  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৬৪ Time View

জাতীয় পার্টির কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ে কিছু উচ্ছৃঙ্খল মানুষের হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

 

এতে বলা হয়, জাতীয় পার্টির কার্যালয়ে এহেন হামলা ও অগ্নিসংযোগের ঘটনা জুলাই গণঅভ্যুত্থানের পরে গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের প্রত্যাশা পূরণে জনমনে বিভ্রান্তি ও হতাশা সৃষ্টি করবে। এটি গণতন্ত্র ও জুলাই চেতনার সাথে সাংঘর্ষিক। ভিন্নমত থাকতে পারে, কিন্তু শক্তি প্রয়োগের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতাকে বাধা দেয়া স্বৈরাচারী মনোভাবেরই বহিঃপ্রকাশ।

 

 

বিবৃতিতে আরও বলা হয়, প্রকৃত গণতন্ত্রে বহুদলের অস্তিত্ব অনিবার্য। কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক তৎপরতা অব্যাহত থাকবে কিনা বা সেই রাজনৈতিক দলটির টিকে থাকা নির্ভর করে জনগণের ইচ্ছা-অনিচ্ছার ওপর। এখানে হুমকি, হামলা বা হিংসাত্মক আচরণের দ্বারা ভয়-ভীতি সৃষ্টি করে কোনো রাজনৈতিক দলের কার্যক্রমকে থামিয়ে দেওয়া সর্বজনীন বহুদলীয় গণতান্ত্রিক নীতির সাথে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়। বিএনপি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে কিছু উচ্ছৃঙ্খল মানুষের হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ