1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হিজলায় ভূমিদস্যুর হাত থেকে জমি রক্ষার দাবিতে মানববন্ধন - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর! সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল সরদার গ্রেফতার মেহেন্দিগঞ্জে বকেয়া টাকা নিয়ে সংঘর্ষ, আহত একাধিক হিজলায় ধূলখোলা এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ঈদের দিনেও নদীভাঙন এলাকায় প্রতিমন্ত্রী রাজিব আহসানের পরিদর্শন

হিজলায় ভূমিদস্যুর হাত থেকে জমি রক্ষার দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮৮ Time View

মেহেন্দিগঞ্জ সংবাদ ডেক্স// বরিশালের হিজলা-মেহেন্দিগঞ্জের সীমান্তবর্তী আন্ধার মানিক ইউনিয়ন সংলগ্ন হিজলা উপজেলার ৩ নং খুন্না গোবিন্দপুর মৌজার খাস জমি জোর পূর্বক দখল করার প্রতিবাদে ভূমি দস্যুর বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ মাঠ চত্বরে খু্ন্না গোবিন্দপুর মৌজার সীমান্ত নির্ধারনের জন্য ন্যায্য হিস্যা উদ্ধার কমিটি ও স্থানীয় জনগণের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে ভুমিদস্যুদের হয়রানির শিকার সহিদ দপ্তরী বলেন,” আমরা নারায়ন চন্দ্র দাস ও তার স্ত্রী লক্ষ্মী রানী দাসের একটি সম্পত্তি আমরা চারজন দান পত্র মারফত পাই।২০১১-১২ সালে এই জমির বন্দোবস্ত হয়। কিন্তু আন্ধার মানিক ইউনিয়নের চিহ্নিত ভূমিদস্যু হারুন দেওয়ান এর পুত্র মাসুদ দেওয়ান ও রায়হান দেওয়ান এর কারণে আমরা জমির ন্যায্য হিস্যা পাচ্ছি না।ভুমি দস্যু হারুন দেওয়ান মতো তার ছেলেরা জোরপূর্বক মানুষের ভূমি দখল ও বিভিন্ন ভাবে সাধারণ মানুষকে নির্যাতন ও মামলা দিয়ে হয়রানি করে আসছে তারা।

 

রায়হান দেওয়ান একজন মাদকাসক্ত সর্বদা সে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের সাথে জড়িত থাকে। এই রায়হান দেওয়ান অনেক সাধারণ মানুষকে বসত ভিটা থেকে উচ্ছেদ করেছে। আমরা যখন আমাদের জমির নিকটে যাই তখন মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর জন্য বিভিন্ন পত্রিকায় আমাদের নামে মিথ্যা সংবাদ প্রকাশ করায়।এই মিথ্যাচারের প্রতিবাদে আজকের এই মানববন্ধন। এলাকার বন্দোবস্তের জমি প্রকৃত মালিক পায় সেজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ