1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হিজলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে রেকর্ড সাফল্য — ৪৪৮ মামলা, জরিমানা ১২ লাখ ৪৭ হাজার টাকা - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর! সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল সরদার গ্রেফতার মেহেন্দিগঞ্জে বকেয়া টাকা নিয়ে সংঘর্ষ, আহত একাধিক

হিজলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে রেকর্ড সাফল্য — ৪৪৮ মামলা, জরিমানা ১২ লাখ ৪৭ হাজার টাকা

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৬০০ Time View

মেহেন্দিগঞ্জ সংবাদ ডেক্স// ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পযন্ত ইলিশের প্রধান প্রজনন মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা দেন সরকার। এসময় সকল প্রকার মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করে প্রচার প্রচারণ চালিয়েছেন মৎস্য বিভাগ। এছাড়াও মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিলো ব্যাপক। হিজলায় মা ইলিশ অভিযান ৪৪৮ মামলা, ৪৪৮ জন আটক, জরিমানা ১২ লাখ ৪৭ হাজার টাকা

 

বরিশালের হিজলায় ইলিশ সংরক্ষণ অভিযান—২০২৫ এ ব্যাপক সাফল্য অর্জন করেছে প্রশাসন। চলতি মৌসুমে অবৈধভাবে ইলিশ আহরণ, বিক্রি ও পরিবহন রোধে পরিচালিত অভিযানে ৪৪৮টি মামলা দায়ের, ৪৪৮ জনকে আটক এবং ২৯৬ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

অভিযানে ১৫২ জনের কাছ থেকে মোট ১২ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া ১২ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল আটক করে তা ধ্বংস করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫১ লাখ ৬০ হাজার টাকা।

 

হিজলা উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড, নৌ পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের যৌথ তত্ত্বাবধানে অক্টোবর মাসজুড়ে এই অভিযান পরিচালিত হয়।

 

গত বছরের (২০২৪) ইলিশ সংরক্ষণ অভিযানের তুলনায় এ বছর সফলতা বেড়েছে কয়েকগুণ। গত বছর ২২৭টি মামলা দায়ের, ১০৯ জনকে কারাদণ্ড এবং ৪ লাখ ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।

 

হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, “চলতি বছরের অভিযানে আমরা রেকর্ড সংখ্যক জাল জব্দ করেছি। অবৈধভাবে ইলিশ আহরণকারীদের বিরুদ্ধে শূন্য সহনশীল নীতি অবলম্বন করা হচ্ছে।”

 

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, স্থানীয় জনগণকে সম্পৃক্ত করেই অভিযান পরিচালনা করা হয়। ফলে ইলিশ প্রজনন মৌসুমে অবৈধ মাছ ধরার প্রবণতা কমে এসেছে এবং নদীজুড়ে প্রজনন ক্ষেত্র নিরাপদ রাখতে সক্ষম হয়েছে প্রশাসন।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ