1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে পেশাদার সাংবাদিকদের হাতে দুই ভুয়া সাংবাদিক আটক - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
March 16, 2026, 4:12 pm
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
শবে কদরে যেসব রহমত নাজিল হয় বরিশালের ঈদ যাত্রীদের ভোগান্তি লাঘবে বিশেষ উদ্যোগ মেহেন্দিগঞ্জে সকল দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভা মেডিকেল টেকনোলজিস্টদের দাবি সংসদে তোলার আশ্বাস যাত্রাবাড়ীতে শ্রমিকদল কর্মীর পায়ের রগ কেটে হত্যা বাবাকে নিয়ে শ্বশুরবাড়িতে চুরি করতে গিয়ে ধরা খেলেন জামাই কাজিরহাটের বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে কামরুল ইসলাম ইদ্রিসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে সয়াবিনের আবাদ বেড়েছে, ইরি-বোরো ও রবি ফসল চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক কাজিরহাটের ভাসানচরে চেয়ারম্যান পদে আমির হোসেন আকনকে দেখতে চায় এলাকাবাসী পাতারহাট বন্দরের রাজলক্ষী হল সংলগ্ন ব্রিজের দুই পারের বেহাল দশা, চরম ভোগান্তিতে জনসাধারণ

বরিশালে পেশাদার সাংবাদিকদের হাতে দুই ভুয়া সাংবাদিক আটক

  • প্রকাশের সময় : বুধবার, অক্টোবর ২২, ২০২৫
  • 189 Time View

বরিশাল নগরীতে ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে পেশাদার সাংবাদিকরা। শনিবার (১৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে নগরীর উদয়ন মাধ্যমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।

 

আটক ব্যক্তিরা হলেন, মারুফ হোসেন এবং রাসেল শিকদার। তাদের কাছ থেকে স্বাধীন সংবাদ, আমার বাংলাদেশ, এবং এসবি টিভি নামের তিনটি ভুয়া পরিচয়পত্র (আইডি কার্ড) ও একটি সংবাদ সংগ্রহের বুম উদ্ধার করা হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের শিক্ষক মার্টিন সৌরভ চৌধুরীর কাছে প্রাইভেট পড়ানোর অভিযোগ তুলে চাঁদা দাবি করে সাংবাদিক নামধারী তিন ব্যক্তি ও এক নারী। শিক্ষক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ভয়ভীতি প্রদর্শন করে ও মিথ্যা সংবাদ প্রকাশের হুমকি দেয়। পরে শিক্ষক বিষয়টি বরিশাল প্রেসক্লাবের পেশাদার সাংবাদিকদের অবহিত করলে তারা ঘটনাস্থলে গিয়ে দুইজনকে হাতেনাতে আটক করে কোতোয়ালী মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

 

বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ বলেন, “এখান থেকেই ভুয়া সাংবাদিকতার বিরুদ্ধে প্রতিরোধ শুরু হলো। অপসাংবাদিকতা বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

 

 

 

এসময় বরিশাল প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক খান রুবেল জানান, “আমরা বরিশালের ১৫টি পেশাদার সাংবাদিক সংগঠন মিলে একটি অ্যাকশন কমিটি গঠন করেছি। আজকের ঘটনাটি সেই কমিটির তৎপরতারই ফল। শিক্ষকের অভিযোগের ভিত্তিতে চাঁদাবাজদের হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।”

 

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, “দুইজনকে সাংবাদিকরা আমাদের কাছে হস্তান্তর করেছেন। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

বরিশালের পেশাদার সাংবাদিক সংগঠনগুলো জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ভুয়া পরিচয়ে সাংবাদিকতার নামে চাঁদাবাজি বেড়ে গেছে। এ বিষয়ে তারা সামাজিক ও প্রশাসনিকভাবে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ