1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জে শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষকদের ভাবনা ও করণীয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
March 12, 2026, 7:04 pm
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেডিকেল টেকনোলজিস্টদের দাবি সংসদে তোলার আশ্বাস যাত্রাবাড়ীতে শ্রমিকদল কর্মীর পায়ের রগ কেটে হত্যা বাবাকে নিয়ে শ্বশুরবাড়িতে চুরি করতে গিয়ে ধরা খেলেন জামাই কাজিরহাটের বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে কামরুল ইসলাম ইদ্রিসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে সয়াবিনের আবাদ বেড়েছে, ইরি-বোরো ও রবি ফসল চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক কাজিরহাটের ভাসানচরে চেয়ারম্যান পদে আমির হোসেন আকনকে দেখতে চায় এলাকাবাসী পাতারহাট বন্দরের রাজলক্ষী হল সংলগ্ন ব্রিজের দুই পারের বেহাল দশা, চরম ভোগান্তিতে জনসাধারণ বরিশালে মোটরসাইকেল-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফায়ার ফাইটার নিহত বরিশালের নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমান মেহেন্দিগঞ্জে সম্মিলিত সাংবাদিক জোট এর নতুন কমিটি গঠন।।

মেহেন্দিগঞ্জে শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষকদের ভাবনা ও করণীয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, অক্টোবর ১১, ২০২৫
  • 157 Time View

মেহেন্দিগঞ্জ সংবাদ ডেক্স// মেহেন্দিগঞ্জ উপজেলার সর্বস্তরের শিক্ষক সমাজের আয়োজনে শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে “শিক্ষকদের ভাবনা ও করণীয়” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার দুপুরে উপজেলার একটি সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান।

 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব সিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহবায়ক রিয়াজ শাহিন লিটন, সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনসহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দ ও শিক্ষক সমাজের প্রতিনিধিগণ।

 

অনুষ্ঠানে বক্তারা শিক্ষকদের সমাজ গঠনে ভূমিকা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

সভায় বক্তারা বলেন, “শিক্ষকরা জাতির পথপ্রদর্শক। তাদের ভাবনা ও কর্মই ভবিষ্যৎ প্রজন্মের দিক নির্দেশনা দেয়।”

 

আলোচনা সভা শেষে শিক্ষক সমাজের ঐক্য, পেশাগত মর্যাদা ও শিক্ষার মান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ