মেহেন্দিগঞ্জ সংবাদ ডেক্স// বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার উদ্যোগে “এক শিক্ষার্থী এক কুরআন প্রকল্প–২৫” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (অক্টোবর) ১৮ দুপুর ২টায় শ্রীপুর মহিষা ওয়াহেদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দক্ষিণ শাখা ছাত্রশিবিরের সভাপতি আবু মুসা। সঞ্চালনা করেন সেক্রেটারি মিজানুর রহমান মুবিন।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক, বরিশাল জেলা জামায়াতের সম্মানিত আমির ও বরিশাল–৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার। তিনি বলেন, একজন শিক্ষার্থীর হাতে কুরআন তুলে দেওয়া মানে তার সামনে সত্য, ন্যায় ও নৈতিকতার আলোকবর্তিকা তুলে দেওয়া। শিক্ষার্থীদের সুশিক্ষিত, আদর্শবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে অত্যন্ত কার্যকর।
বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক কামরুল হাসান, বরিশাল জেলা ছাত্রশিবির সভাপতি মো. আকবর হোসেন, জেলা সেক্রেটারি সাইয়্যেদ আহমেদ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মো. সাইফুর রহমান, চাঁদপাশা স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত শিক্ষক অধ্যাপক মোহাম্মদ হোসেন, জামায়াতের ইউনিয়ন সভাপতি মো. ইলিয়াস মুন্সি এবং ইউনিয়ন সেক্রেটারি মো. শিহাব উদ্দিন।
বক্তারা বলেন, কুরআন শিক্ষা সমাজকে নৈতিকতার আলোকে আলোকিত করে এবং আদর্শবান প্রজন্ম তৈরি করে। তারা শিক্ষার্থীদের চরিত্র নির্মাণ, মূল্যবোধ চর্চা এবং দায়িত্বশীলতার পথে এগিয়ে যেতে উৎসাহিত করেন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে কুরআন ও গিফট প্যাকেজ বিতরণ করা হয়। শৃঙ্খলাপূর্ণ ও হৃদয়গ্রাহী পরিবেশে সম্পন্ন হওয়া এ আয়োজন উপস্থিত সকলের মাঝে ইতিবাচক সাড়া সৃষ্টি করে।
<p>প্রকাশক ও সম্পাদক : মো:রাকিবুল হাছান(ফয়সাল রাকিব)</p>
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad. All rights reserved.