
মেহেন্দিগঞ্জ সংবাদ ডেক্স// বরিশালের দ্বীপ উপজেলা মেহেন্দিগঞ্জকে মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে সড়ক যোগাযোগের আওতায় আনতে ভোলা–বরিশাল সেতুর সঙ্গে সংযোগ স্থাপন অথবা মেহেন্দিগঞ্জ–হিজলা সেতু নির্মাণের দাবিতে সেতু মন্ত্রণালয়ে দরখাস্ত জমা দিয়েছেন উপজেলার সচেতন নাগরিকরা।
সেতু মন্ত্রণালয়ে জমাকৃত দরখাস্তের রিসিভ কপি হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন আবেদনকারীরা। তারা জানান, দীর্ঘদিন ধরেই যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে মেহেন্দিগঞ্জের সাধারণ মানুষকে নানামুখী ভোগান্তি পোহাতে হচ্ছে। একটি স্থায়ী সেতু নির্মিত হলে বরিশাল, ভোলা ও দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী যোগাযোগ গড়ে উঠবে—যা অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জরুরি উদ্ধার কার্যক্রমে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে।
আবেদনকারীরা আরও জানান, “মেহেন্দিগঞ্জের উন্নয়নের স্বার্থে আমরা নাগরিক হিসেবে আমাদের ন্যায্য দাবি মন্ত্রণালয়ের কাছে তুলে ধরেছি। ইনশাআল্লাহ, একদিন আল্লাহ মেহেন্দিগঞ্জবাসীর বহু দিনের স্বপ্ন পূরণ করবেন
Leave a Reply