রাসেল কবির // বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন ৬ নম্বর বিদ্যানন্দনপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ আলম মীরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, বুধবার (৭ জানুয়ারি ২০২৬) সকালে কাজিরহাট থানার এসআই কামাল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আনুমানিক সকাল ১০টা ৩০ মিনিটে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শাহ আলম মীর বিদ্যানন্দনপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আওয়ামী লীগের ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। পুলিশের দাবি, চলমান একটি বিস্ফোরণ মামলায় তাকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে কাজিরহাট থানা পুলিশ। তবে এ ঘটনায় চেয়ারম্যান শাহ আলম মীরের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
<p>প্রকাশক ও সম্পাদক : মো:রাকিবুল হাছান(ফয়সাল রাকিব)</p>
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad. All rights reserved.