1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জের মাদারতলীতে ধানের শীষের প্রার্থীর পক্ষে উঠান বৈঠকে ।  - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
March 29, 2026, 12:37 am
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪

মেহেন্দিগঞ্জের মাদারতলীতে ধানের শীষের প্রার্থীর পক্ষে উঠান বৈঠকে । 

  • প্রকাশের সময় : রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬
  • 211 Time View

ফয়সাল হাওলাদার মেহেন্দিগঞ্জ// বরিশাল -৪ আসনের মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নের মান্দারতলীতে বিএনপির প্রার্থীর ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রার্থী রাজিব আহসান।

 

বক্তব্যে রাজিব আহসান বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিএনপি সবসময় মাঠে রয়েছে। আমি আপনাদের সেবক হইতে চাই। আমি আপনাদের ঘরের ছেলে হিসাবে আপনাদের ভোটটি আমাকে দিয়েন।আমি নির্বাচিত হলে হিজলা-মেহেন্দিগঞ্জে সর্বোচ্চ উন্নয়ন করা হবে।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেন, সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম, বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু,

উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন প্রমুখ।

 

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন চরএককরিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেম উদ্দিন রাড়ি।

উঠান বৈঠকে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ঘটে।

 

দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক প্রচার-প্রচারণা এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নিয়ে অনেকে বলেন, ভোটের মাঠে রাজিব আহসানের পক্ষে ব্যাপক সাড়া পড়েছে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ