মেহেন্দিগঞ্জে সকল দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভা
প্রকাশের সময় :
শুক্রবার, মার্চ ১৩, ২০২৬
26 Time View
মেহেন্দিগঞ্জে সকল দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভা
রিফাত হোসেন :: মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং ইউপি চেয়ারম্যানদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। সভায় সকল দপ্তরের কর্মকর্তারা তাদের নিজ নিজ দপ্তরের অগ্রগতি তুলে ধরেন। পাশাপাশি ইউপি চেয়ারম্যানরা জেলে কার্ডের চাল এবং ভিজিডি কার্ডের চাল বিতরণে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সকলের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
রিফাত হোসেন :: মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং ইউপি চেয়ারম্যানদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি।
সভায় সকল দপ্তরের কর্মকর্তারা তাদের নিজ নিজ দপ্তরের অগ্রগতি তুলে ধরেন। পাশাপাশি ইউপি চেয়ারম্যানরা জেলে কার্ডের চাল এবং ভিজিডি কার্ডের চাল বিতরণে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সকলের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply