1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাসের তেল শেষ, ট্রেনে কাটা পড়ল লাইনে বসা ৫ যাত্রী ইত্তেফাক ডিজিটাল ডেস্ক - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
March 27, 2026, 9:02 pm
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪

বাসের তেল শেষ, ট্রেনে কাটা পড়ল লাইনে বসা ৫ যাত্রী ইত্তেফাক ডিজিটাল ডেস্ক

  • প্রকাশের সময় : শুক্রবার, মার্চ ২৭, ২০২৬
  • 8 Time View

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ধলাটেংগর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

 

নিহতরা হলেন—গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার পূরাব নিজপাগা গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী নার্গিস (৩৫), তার ছেলে নিরব (১২), নার্গিসের বড় ছেলের শাশুড়ি দোলা (৩৫), একই এলাকার রাইজেল মিয়ার ছেলে সুলতান (৩৩) এবং আবদুর রশিদের মেয়ে রিফা (২৩)।

 

 

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সাদুল্যাপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে কালিহাতীর ধলাটেংগর এলাকায় এসে জ্বালানি শেষ হয়ে থেমে যায়। এরপর বাসের চালক ও সহকারী তেল সংগ্রহ করতে গেলে যাত্রীরা বাস থেকে নেমে আশপাশে অবস্থান নেন।

 

বাসের এক যাত্রী মায়া (৩০) জানান, যাত্রীরা কেউ রাস্তার পাশে, আবার কেউ পাশের রেললাইনে গিয়ে বসেছিলেন। এ সময় হঠাৎ ঢাকা থেকে সিরাজগঞ্জগামী ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেন দ্রুতগতিতে এসে পাঁচজনকে চাপা দেয়।

 

 

দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক শিশু, দুই নারী ও দুই পুরুষ নিহত হন।

 

টাঙ্গাইল রেলওয়ে স্টেশন ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার পর নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এনেছে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ