1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জে ডা. সোলাইমান মাসুমের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ: নারী কর্মী হয়রানি, সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
March 31, 2026, 8:41 pm
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে পাল্টাপাল্টি হামলার অভিযোগ,ফুটবল বিরোধে কোপাকুপি! মেহেন্দিগঞ্জে ডা. সোলাইমান মাসুমের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ: নারী কর্মী হয়রানি, সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ভিডিও ভাইরাল হইছে কিন্তু আমার কষ্ট তো কমেনি: ভাইরাল তাজুল ফি বাণিজ্য, বদলি-তদবির ও বরাদ্দে অনিয়ম: প্রশ্নের মুখে শিক্ষা কর্মকর্তা মইনুল  মেহেন্দিগঞ্জে মোটরসাইকেল চুরির অভিযোগে জেলা ছাত্রদল নেতা জেলহাজতে! বিয়ের তথ্য গোপন, ধর্ষণের অভিযোগ—জামাতার বিরুদ্ধে শাশুড়ির মামলা, মেহেন্দিগঞ্জে উত্তেজনা! মেহেন্দিগঞ্জের চরডাইয়ার খাস জমি নিয়ে কেন মুখোমুখি দুই পরিবার! ভেনেজুয়েলায় জ্বালানি সংকটে এক সপ্তাহ ছুটি ঘোষণা কালবৈশাখী ঝড়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ তেলের বাজারে অরাজকতা মেহেন্দিগঞ্জে গাড়িভাড়া দুই থেকে তিনগুণ, যাত্রীদের দুর্ভোগ

মেহেন্দিগঞ্জে ডা. সোলাইমান মাসুমের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ: নারী কর্মী হয়রানি, সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য

  • প্রকাশের সময় : মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬
  • 59 Time View
Oplus_131072

নিউজ ডেস্ক।।

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. এবিএম সোলায়মান মাসুমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নারী সহকর্মীকে হয়রানি এবং সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্যের গুরুতর অভিযোগ উঠেছে। এসব অভিযোগে তার বিরুদ্ধে আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠিয়ে ৭ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ মার্চ অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের সামনে তিনি সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য করেন। এ সংক্রান্ত একটি অডিও রেকর্ড সামনে আসার পর বিষয়টি আলোচনায় আসে। এতে ক্ষুব্ধ হয়ে হেলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বরিশালের সভাপতি শহীদুল্লাহ সুমন সাধারণ সম্পাদক এম.জাহিদ, এসএ টেলিভিশনের বরিশাল বিভাগীয় ব্যুরো প্রধান মুজিব ফয়সাল, সাংবাদিক তানজিমুল রিশাদসহ একাধিক সাংবাদিক তার কাছে আইনি নোটিশ পাঠান। নোটিশে বলা হয়েছে, প্রাপ্তির ৭ (সাত) দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা প্রদান ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে, অন্যথায় তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, উম্মে হাবিবা ছন্দা নামে এক পরিবার কল্যাণ পরিদর্শিকা অভিযোগ করেছেন, অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে দীর্ঘদিন ধরে মানসিক ও প্রশাসনিক হয়রানির শিকার হতে হচ্ছে। তার অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় গর্ভপাতের পরও তাকে পর্যাপ্ত চিকিৎসা ছুটি দেওয়া হয়নি। ২০২৬ সালের জানুয়ারিতে পুনরায় গর্ভধারণের পর চিকিৎসকের পরামর্শ সত্ত্বেও ছুটি না দিয়ে উল্টো মাতৃত্বের প্রমাণ চাওয়া হয়। গত প্রায় ৬ মাস ধরে তার বেতন বন্ধ রাখা হয়েছে। তাকে একটি অনিরাপদ সরকারি কোয়ার্টারে একা থাকার জন্য চাপ প্রয়োগ করা হয়।

ভুক্তভোগীর দাবি, এসব পদক্ষেপ ছিল উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক। এদিকে, অনুসন্ধানে ডা. সোলায়মান মাসুমকে ঘিরে অস্বাভাবিক সম্পদের তথ্যও সামনে আসছে। স্থানীয় সূত্রে জানা গেছে, তার বাবা সাবেক রাজস্ব কর্মকর্তার নামে ঢাকার উত্তরা, ফরিদপুরের ওয়ারলেস পাড়া এবং মেহেন্দিগঞ্জের বদুরপুর এলাকায় বহুতল ভবন বরিশাল নগরীর কাশিপুর ইউনিয়ন জমিসহ বিভিন্ন স্থাবর সম্পদ রয়েছে। এ ছাড়া একটি বেসরকারি হাসপাতালের মালিকানার বিষয়টিও আলোচনায় এসেছে। স্থানীয়দের প্রশ্ন সরকারি চাকরির আয়ে এ ধরনের বিপুল সম্পদ গড়ে তোলা কতটা সম্ভব? অভিযোগ রয়েছে, ফেসিস্ট সরকার হাসিনার দোসর এমপি পংকজনাথের হাত মাথায় থাকায় নানান অভিযোগের পরেও হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলা ৮ বছরের ছাড়তে হয়নি তাকে অতীতে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে বিভিন্ন সুবিধা নেওয়ার ঘটনাও রয়েছে। স্থানীয়ভাবে তার পরিবারের সঙ্গে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের ঘনিষ্ঠতার বিষয়টি আলোচনায় রয়েছে। স্থানীয়দের দাবি, এর আগেও ২০২৪ সালে তার বিরুদ্ধে কর্মচারীদের হয়রানি ও প্রশাসনিক স্বেচ্ছাচারিতার অভিযোগে সংবাদ প্রকাশিত হয়েছিল। আরও অভিযোগ রয়েছে একাধিক নারী কর্মচারীকে যৌন হয়রানির শিকার হতে হয়েছে। তবে ভয় ও প্রভাবের কারণে অনেকেই প্রকাশ্যে কথা বলতে সাহস পাচ্ছেন না বলে জানা গেছে। অভিযোগের বিষয়ে ডা. সোলায়মান মাসুমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি স্পষ্ট কোনো বক্তব্য দেননি। একইভাবে বরিশাল জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় স্থানীয় সচেতন মহল, সাংবাদিক সমাজ ও সংশ্লিষ্টরা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অনুসন্ধান চলমান…! পরবর্তী পর্বে থাকছে আরও ভয়ংকর তথ্য

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ