মেহেন্দিগঞ্জে সম্মিলিত সাংবাদিক জোট এর নতুন কমিটি গঠন।।
প্রকাশের সময় :
বুধবার, মার্চ ৪, ২০২৬
54 Time View
মেহেন্দিগঞ্জে সম্মিলিত সাংবাদিক জোট এর নতুন কমিটি গঠন।।
মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ- মেহেন্দিগঞ্জে পেশাদার তিনটি সাংবাদিক সংগঠন—মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব, মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটি এবং সাংবাদিক ইউনিয়ন মেহেন্দিগঞ্জ—এর সমন্বয়ে সম্মিলিত সাংবাদিক জোট এর নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙলবার (৩ মার্চ) সন্ধ্যায় মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত সাংবাদিকদের কণ্ঠভোটে নবগঠিত এই কমিটি অনুমোদিত হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাংবাদিক ইউনিয়ন মেহেন্দিগঞ্জের সভাপতি আবুল হাসান (মাহমুদ খান),সাধারণ সম্পাদক হয়েছেন মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ফরিদ, এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফয়সাল হাওলাদার। কমিটি গঠনের মাধ্যমে মেহেন্দিগঞ্জের সাংবাদিক সমাজকে আরও সংগঠিত ও পেশাগতভাবে কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করা...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ- মেহেন্দিগঞ্জে পেশাদার তিনটি সাংবাদিক সংগঠন—মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব, মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটি এবং সাংবাদিক ইউনিয়ন মেহেন্দিগঞ্জ—এর সমন্বয়ে সম্মিলিত সাংবাদিক জোট এর নতুন কমিটি গঠন করা হয়েছে।
মঙলবার (৩ মার্চ) সন্ধ্যায় মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত সাংবাদিকদের কণ্ঠভোটে নবগঠিত এই কমিটি অনুমোদিত হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাংবাদিক ইউনিয়ন মেহেন্দিগঞ্জের সভাপতি আবুল হাসান (মাহমুদ খান),সাধারণ সম্পাদক হয়েছেন মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ফরিদ, এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফয়সাল হাওলাদার।
কমিটি গঠনের মাধ্যমে মেহেন্দিগঞ্জের সাংবাদিক সমাজকে আরও সংগঠিত ও পেশাগতভাবে কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
Leave a Reply