মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।।
মেহেন্দিগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে দিনব্যাপী ট্রেড ইউনিয়ন প্রতিনিধি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৯টায় পাতারহাট বন্দরের উত্তর বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সভাপতি নুরে রাব্বি নাইমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লস্কর মোহাম্মাদ তসলিম।
প্রধান অতিথির বক্তব্যে লস্কর মোহাম্মাদ তসলিম বলেন, শ্রমিক কল্যাণের মূল লক্ষ্য হলো দাঈ ইলাল্লাহর কাজ করা এবং শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করা। ইসলামের পক্ষে কাজ করার মাধ্যমেই একটি শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
তিনি আরও বলেন, শ্রমিকদের অধিকার আদায়ের পাশাপাশি নৈতিকতা, আদর্শ ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সমাজ গঠনে সবাইকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। ট্রেড ইউনিয়নগুলোকে হতে হবে শ্রমিকের প্রকৃত প্রতিনিধি।
কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শ্রমিক প্রতিনিধি ও সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
বক্তারা শ্রমিকদের মজুরি, কর্মপরিবেশ, চাকরির নিরাপত্তাসহ বিভিন্ন অধিকার নিয়ে আলোচনা করেন। পাশাপাশি সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ, তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণে গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দীর্ঘদিন ধরে দেশের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে কাজ করে আসছে।
<p>প্রকাশক ও সম্পাদক : মো:রাকিবুল হাছান(ফয়সাল রাকিব)</p>
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad. All rights reserved.