1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জে ফেরিঘাটে পুলিশের হানা: ৫ লাখ টাকার গাঁজাসহ ২ কারবারি গ্রেফতার! - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শনিবার, ২৩ মে ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ফেরিঘাটে পুলিশের হানা: ৫ লাখ টাকার গাঁজাসহ ২ কারবারি গ্রেফতার! ধানমন্ডি-৩২ এ মিছিলের প্রস্তুতিকালে এস. এম আব্দুর রহিম আটক কাজিরহাট প্রেসক্লাবে সাংবাদিক জাহানারার মায়ের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত মেহেন্দিগঞ্জে জমি ও বসতবাড়ি দখলের অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন! ৪ বিভাগে টানা চারদিন অতি ভারী বৃষ্টির পূর্বাভাস বাবাকে অভিমানী মাশরাফির অনুরোধ মারা গেলে আমার লাশটা নড়াইলে নিও না ভাষানচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু আর নেই, এলাকায় শোকের ছায়া যৌতুক চাওয়ার অভিযোগ জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর রাহি স্পিডবোটের যাত্রী পরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

মেহেন্দিগঞ্জে ফেরিঘাটে পুলিশের হানা: ৫ লাখ টাকার গাঁজাসহ ২ কারবারি গ্রেফতার!

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৩০ Time View

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ||

বরিশালের মেহেন্দিগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

জব্দকৃত গাঁজার বাজারমূল্য আনুমানিক ৫ লক্ষ টাকা। গ্রেফতারকৃতদের একজন পল্লী বিদ্যুতের এক প্রকৌশলীর ওপর হামলা মামলার এজাহারভুক্ত আসামি।

শুক্রবার বিকাল পৌনে ৬টায় পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চুনারচর স্টিমারঘাট ফেরির পন্টুনে এই অভিযান পরিচালনা করেন মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মমিন উদ্দিন ও পুলিশ পরিদর্শক মোঃ মতিউর রহমান।

১. আলম খান (৩৭),পৌরসভার ৭ নম্বর বদরপুর ওয়ার্ডের মোহাম্মদ আলীর ছেলে। তিনি পল্লী বিদ্যুতের প্রকৌশলীর ওপর হামলা মামলার আসামি।

২. শাকিল রাঢ়ী (২৪): সদর ইউনিয়নের ধুলিয়া মধ্যেচর ওয়ার্ডের হানিফ রাঢ়ীর ছেলে।

পুলিশ জানায়, গোপন তথ্য ছিল দুই কারবারি বড় চালান নিয়ে ফেরিঘাটে অবস্থান করছে। খবর পেয়েই ওসির নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স পন্টুন ঘিরে ফেলে এবং গাঁজাসহ হাতেনাতে তাদের আটক করে।

এ ঘটনায় থানা পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, আলম ও শাকিল দীর্ঘদিন ধরেই এলাকায় মাদকের সিন্ডিকেট চালাচ্ছিল। পুলিশের চোখ ফাঁকি দিয়ে তারা বিভিন্ন রুটে মাদক সরবরাহ করত। তাদের গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরেছে।

এ বিষয়ে ওসি মোঃ মমিন উদ্দিন বলেন, মেহেন্দিগঞ্জকে মাদকমুক্ত করতে আমরা বদ্ধপরিকর। মাদক কারবারিদের কোনো ছাড় নেই। এই অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ