প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে তিনি বিশ্বাস করেন।
সোমবার (৩১ আগস্ট) তারিখে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে এসব কথা জানিয়েছেন ট্রাম্প। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।
চিঠির শুরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঠানো বোয়িং উড়োজাহাজ কেনা সংক্রান্ত চিঠি পাওয়ার কথা উল্লেখ করেন ট্রাম্প। উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের প্রশংসা করে তিনি বলেন, ‘বোয়িং আপনাকে হতাশ করবে না।’
বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে তারেক রহমানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ট্রাম্প আরও বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রীর মনোযোগের জন্য তিনি কৃতজ্ঞ। এরপর তিনি লেখেন, ‘আমি খুব শিগগিরই আপনার সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা করছি।
বাংলাদেশের জনগণের প্রতিও শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। চিঠিতে তিনি বলেন, বাংলাদেশের মানুষ অনেক কঠিন সময় পার করেছে। তবে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণ এবং দেশটির জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে বলে তিনি মনে করেন।
<p>প্রকাশক ও সম্পাদক : মো:রাকিবুল হাছান(ফয়সাল রাকিব)</p>
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad. All rights reserved.