এস. এম রিফাত হোসেন :: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের সলদী গ্রামের আব্দুল জলিল ঢালীর ছেলে সালাউদ্দিন ছালা ঢালীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৯ নভেম্বর ২০২৬ (সোমবার) সন্ধ্যায় পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সালাউদ্দিন ছালা ঢালীর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অপহরণ, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে প্রায় ২০টি মামলা রয়েছে বলে জানা গেছে।
দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অবশেষে পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
তবে গ্রেপ্তারের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য এবং মামলাগুলোর বিস্তারিত তথ্য পাওয়া গেলে এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।
<p>প্রকাশক ও সম্পাদক : মো:রাকিবুল হাছান(ফয়সাল রাকিব)</p>
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad. All rights reserved.